NTPC Recruitment 2027: GATE-এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ, দেখে নিন বিশদ বিবরণ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন সংস্থা NTPC Limited এ ইঞ্জিনিয়ারিং পাশ করা চাকরিপ্রার্থীদের জন্য চাকরির সুযোগ আসছে।  ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি 2027 পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এখনই এই পদের জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে না।  সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে GATE 2027 পরীক্ষার মাধ্যমে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ছয়টি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন, Civil Engineering (CE)
Mechanical Engineering (ME)
Electrical Engineering (EE)
Electronics Engineering (EC)
Instrumentation Engineering (IN)
Computer Science and Information Technology (CS)

তবে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম কত শতাংশ নম্বর লাগবে ইত্যাদি) সম্পর্কে চূড়ান্ত তথ্য পাওয়ার জন্য প্রার্থীদের পরবর্তী বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।

এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।  NTPC স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগের বছরের (Past Years) GATE স্কোর এই নিয়োগের জন্য কোনওভাবেই গ্রহণযোগ্য হবে না।  শুধুমাত্র GATE 2027-এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই পরবর্তী ধাপের জন্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।

GATE এর মাধ্যমে NTPC-তে Engineering Executive Trainee নিয়োগ হচ্ছে, তবে ২০২৭ সালের ক্ষেত্রে এখনই আবেদন শুরু হয়নি।  প্রথমে GATE 2027 পরীক্ষা হবে, তারপর সেই পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের জন্য NTPC বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

NTPC Engineering Executive Trainees 2027 Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।