★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

দু’দিনে দুই প্রার্থী উধাও! নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন তুলে নিলেন মমতার প্রার্থী, কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নন্দীগ্রামের পর এবার রেজিনগর।  উপনির্বাচনের ময়দান থেকে সরে দাঁড়ালেন মমতা শিবিরের আরও এক প্রার্থী।  শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রেজিনগরের মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী মনোনয়ন তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কেন এমন সিদ্ধান্ত? রবিউলের দাবি, নতুন প্রতীক নিয়ে এত অল্প সময়ে ভোটের প্রস্তুতি নেওয়া কার্যত কঠিন হয়ে পড়েছে।  কর্মীদের মাঠে নামানো যাচ্ছে না, তাঁদের উপর চাপ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।  পাশাপাশি নতুন প্রতীক সাধারণ ভোটারদের কাছে পরিচিত করানো এবং সেই প্রতীকে প্রচার চালানোও অল্প সময়ে সম্ভব নয় বলে জানিয়েছেন রবিউল।

রবিউল আরও জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহারের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। দলনেত্রীকে জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তাঁর।  শনিবার সকালে মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পূর্ণ করতে বহরমপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

এর ঠিক এক দিন আগেই নন্দীগ্রামে মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।  পরে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানান।  আর এবার রেজিনগর থেকেও প্রার্থী সরে দাঁড়ানোয় দুই উপনির্বাচন কেন্দ্রেই মমতা শিবিরের কোনও প্রার্থী থাকল না।

উল্লেখ্য, তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর মমতা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির পৃথক নাম ও প্রতীক পেয়েছে।  মমতা শিবিরের নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক ‘ফুটবলার’।  সেই নতুন প্রতীক নিয়ে প্রচারে নামার আগেই এবার পরপর দুই কেন্দ্রে প্রার্থী সরে দাঁড়ালেন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।