★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

সকালেই মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা, দুপুরেই ইউ-টার্ন! মমতার কথায় রেজিনগরে ফের ভোটের ময়দানে রবিউল

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রেজিনগর উপনির্বাচনে চরম নাটক! কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল সিদ্ধান্ত।  সকালে মনোনয়ন প্রত্যাহারের কথা জানিয়েছিলেন মমতা শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। কিন্তু দুপুরে জানিয়ে দিলেন, তিনি আর মনোনয়ন প্রত্যাহার করছেন না।  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত বদল করেছেন বলে জানিয়েছেন রবিউল।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শনিবার সকাল থেকেই রেজিনগর উপনির্বাচন ঘিরে শুরু হয়েছিল জোর চর্চা।  নতুন প্রতীক, কর্মীদের উপর চাপ এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন মমতা শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল গোটা ছবি।  রবিউল জানিয়ে দিলেন, তিনি মনোনয়ন প্রত্যাহার করছেন না।  বরং নতুন প্রতীক নিয়েই মানুষের কাছে যাবেন এবং নির্বাচনে লড়াই চালিয়ে যাবেন।

রবিউলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে।  দলনেত্রী যা বলেছেন, সেই অনুযায়ীই তিনি এগোবেন।  তাঁর কথায়, “ভেবেছিলাম যা অবস্থা, তার মধ্যে নতুন প্রতীক।  তবে এখন ভাবছি নতুন প্রতীকেই মানুষের কাছে যাব।”

এরপর কর্মীদের নিরাপত্তা নিয়ে কথা বলতে বেলডাঙা থানাতেও যান রবিউল।  সেখান থেকে বেরিয়ে তিনি জানান, কর্মীদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস পেয়েছেন।  ফলে আর পিছিয়ে না এসে আজ থেকেই প্রচারে নামার কথা জানিয়েছেন তিনি।

এমনকি পাশে মাত্র কয়েকজন কর্মী থাকলেও লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন রবিউল।  অর্থাৎ সকালে যে রেজিনগর কেন্দ্রেও মমতা শিবিরের প্রার্থী থাকবেন না বলে জল্পনা তৈরি হয়েছিল, দুপুরের মধ্যেই সেই ছবিটা পুরোপুরি বদলে গেল।

নন্দীগ্রামে মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করার পর রেজিনগর নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।  কিন্তু রবিউলের সিদ্ধান্ত বদলের পর এখন ফের রেজিনগরে মমতা শিবিরের প্রার্থীকে নিয়েই উপনির্বাচনের লড়াই হতে চলেছে।

সকাল থেকে দুপুর মাত্র কয়েক ঘণ্টায় রেজিনগরে পরপর দুই সিদ্ধান্ত! শেষ পর্যন্ত রবিউল ভোটের ময়দানেই থাকছেন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।