★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

Bank Holiday 2026: সামনে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ! ২৮ সেপ্টেম্বর থেকে কী কী বন্ধ থাকবে? জানাল SBI

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

উৎসবের মরসুমের ঠিক মুখে টানা তিন দিন দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক।  আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মী ও অফিসারদের যৌথ সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর ডাকে এই সর্বভারতীয় ধর্মঘটের জেরে দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং কোন কোন পরিষেবা বন্ধ বা চালু থাকবে, তা স্পষ্ট করতে এবার জরুরি নির্দেশিকা জারি করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘটের জেরে গ্রাহকদের বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে। স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই তিন দিনের মধ্যে যাঁদের ব্যাঙ্কের শাখায় গিয়ে গুরুত্বপূর্ণ কোনও কাজ রয়েছে, তাঁদের আগেভাগেই তা সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  বিশেষ করে নগদে বড় লেনদেন, চেক জমা, ডিমান্ড ড্রাফট তৈরি কিংবা প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত কাজ থাকলে ২৮ সেপ্টেম্বরের আগে করে রাখলে সমস্যা এড়ানো যেতে পারে।

ধর্মঘটের কারণে শাখার কাউন্টার পরিষেবা স্বাভাবিক নাও থাকতে পারে।  নগদ টাকা জমা বা তোলা, পাসবই আপডেট কিংবা অন্যান্য কাউন্টার-ভিত্তিক কাজের ক্ষেত্রে দেরি বা সাময়িক সমস্যা হতে পারে।  চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রেও স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে।

তবে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা বন্ধ থাকবে না।  জরুরি প্রয়োজনে নগদ টাকা তোলা বা জমা দেওয়ার জন্য গ্রাহকরা ATM এবং ADWM ব্যবহার করতে পারবেন।  অবশ্য কোনও নির্দিষ্ট মেশিনে নগদের পরিমাণ পরিস্থিতি অনুযায়ী কম-বেশি হতে পারে।

শাখায় না গিয়েও দৈনন্দিন ব্যাঙ্কিংয়ের বেশ কিছু কাজ করা যাবে। SBI-এর Internet Banking, YONO এবং YONO Lite ব্যবহার করে ব্যালান্স দেখা, টাকা পাঠানো-সহ বিভিন্ন অনলাইন পরিষেবা নেওয়া সম্ভব হবে।  দৈনন্দিন পেমেন্টের জন্য UPI-ও ব্যবহার করা যাবে।  প্রয়োজন অনুযায়ী NEFT ও RTGS-এর মতো ইলেকট্রনিক লেনদেনের মাধ্যমও কাজে লাগানো যেতে পারে।

এছাড়া গ্রামীণ ও শহরতলির এলাকায় থাকা গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী কাছাকাছি Customer Service Point বা CSP থেকে নির্দিষ্ট কিছু সাধারণ ব্যাঙ্কিং পরিষেবা নিতে পারবেন।

তবে ধর্মঘটে কতজন কর্মী অংশ নিচ্ছেন, তার উপর নির্ভর করে বিভিন্ন ব্যাঙ্কের শাখা ও অফিসে পরিষেবার মাত্রা আলাদা হতে পারে।  SBI জানিয়েছে, পরিষেবা যতটা সম্ভব সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাই ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কের শাখায় গিয়ে কোনও জরুরি কাজ করার থাকলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আগে থেকেই তা সেরে নেওয়াই সুবিধাজনক।  আর সাধারণ লেনদেনের ক্ষেত্রে ATM, CSP এবং ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করা যেতে পারে।

উল্লেখ্য, ব্যাঙ্ককর্মীদের দীর্ঘদিনের দাবির মধ্যেই এই ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।  প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার অর্থাৎ পুরো দু’দিন ছুটি চালু করা, পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিমের পর্যালোচনা এবং পেনশন আপডেট-সহ একাধিক অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।  এই দাবিগুলির নিষ্পত্তি নিয়েই ব্যাঙ্ককর্মী সংগঠনগুলির সঙ্গে কর্তৃপক্ষের টানাপোড়েন চলছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।