★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

Nobel Prize Winners 2026: কে পাবেন ২০২৬-এর নোবেল? ৫ অক্টোবর থেকে শুরু বিজয়ীদের নাম ঘোষণা, এবার অর্থমূল্য ১৪ কোটি ৬০ লাখ টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
The Nobel Prize Medal. Photo: Alexander Mahmoud
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অক্টোবর এলেই শুরু হয় নোবেল পুরস্কারের মরসুম। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার এবার কার হাতে উঠবে, তা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।  চলতি বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম আগামী ৫ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।  ৫ অক্টোবর থেকে ১২ অক্টোবরের মধ্যে ছয়টি বিভাগে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রথম দিন, ৫ অক্টোবর ঘোষণা করা হবে শরীরতত্ত্ব বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার।  এরপর ৬ অক্টোবর পদার্থবিদ্যা, ৭ অক্টোবর রসায়ন এবং ৮ অক্টোবর সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।  ৯ অক্টোবর ঘোষণা করা হবে নোবেল শান্তি পুরস্কার।  সবশেষে ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এবারের ঘোষণা পর্ব শেষ হবে।

এবার নোবেল পুরস্কারের অর্থমূল্যও বাড়ানো হয়েছে। নোবেল ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সাল থেকে প্রতিটি বিভাগে নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রাউন।  বর্তমান বিনিময় হার অনুযায়ী ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ১১.৭ কোটি টাকা।  কোনও বিভাগে একাধিক বিজয়ী থাকলে নির্ধারিত অর্থ তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

নোবেল ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, সময়ের সঙ্গে পুরস্কারের আর্থিক মূল্য যাতে বজায় থাকে, সেই লক্ষ্যেই অর্থমূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  নোবেল পুরস্কারের ১২৫তম বার্ষিকীর বছরেই এই অর্থমূল্য বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

প্রতি বছর অক্টোবরের শুরুতেই নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।  চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হয় সুইডেন থেকে।  অন্যদিকে, নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হয় নরওয়ের রাজধানী অসলো থেকে।

নোবেল পুরস্কার কী?

সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নামেই এই পুরস্কার।  ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে তাঁর উইলে নিজের সম্পদের একটি বড় অংশ পুরস্কার দেওয়ার জন্য রেখে যান।  মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতেই এই পুরস্কারের ব্যবস্থা করা হয়।

আলফ্রেড নোবেল ১৮৯৬ সালে মারা যান।  তাঁর উইল নিয়ে আইনি জটিলতার পর ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয়।  সেই সময় প্রতিটি বিভাগে পুরস্কারের অর্থমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার ৭৮২ সুইডিশ ক্রাউন। সময়ের সঙ্গে সেই অর্থমূল্য পরিবর্তিত হয়েছে।

এবার ২০২৬ সালে প্রতিটি বিভাগে নোবেল পুরস্কারের অর্থমূল্য বেড়ে দাঁড়াল ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রাউন।  এখন অপেক্ষা, চিকিৎসাবিজ্ঞান থেকে অর্থনীতি এই ছয়টি বিভাগে কারা পান বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।