★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

দূরদর্শন কলকাতায় ৯ বিভাগে কাজের সুযোগ, প্রতি অ্যাসাইনমেন্টে ৫ হাজার টাকা পর্যন্ত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
5 Min Read
DOORDARSHAN KENDRA, KOLKATA
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দূরদর্শনে কাজ করার সুযোগ। কলকাতা কেন্দ্রের তরফে বিভিন্ন ধরনের কাজের জন্য যোগ্য প্রার্থীদের নিয়ে প্যানেল তৈরি করা হবে। তবে এই সুযোগকে সরাসরি ‘চাকরি’ বলা যাবে না। অনুষ্ঠান বা দফতরের প্রয়োজন অনুযায়ী প্যানেলে থাকা প্রার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেই কাজের জন্য নির্দিষ্ট পারিশ্রমিকও মিলবে। ২৯ সেপ্টেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূরদর্শন কেন্দ্র, কলকাতা। আবেদন করার শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এ বার মোট ৯টি বিভাগে প্রার্থীদের প্যানেল তৈরি করার কথা জানিয়েছে দূরদর্শন। এর মধ্যে রয়েছে আর্কাইভ অ্যাসিস্ট্যান্ট, পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট (গ্রাফিক্স), পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট (এডিটিং), ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া এডিটর, সি জি অপারেটর, রিসোর্স পার্সন (প্রোগ্রাম), রিসোর্স পার্সন (লাইটিং অ্যাসিস্ট্যান্ট) এবং ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল)। বিজ্ঞপ্তিতে কোন বিভাগের জন্য কয়টি শূন্যপদ তা‌ উল্লেখ করেনি।

এছাড়াও প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এরজন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত বিজ্ঞপ্তি অনুযায়ী পূরণ করতে হবে।

যাঁদের কনটেন্ট সংরক্ষণ বা ডিজিটাল আর্কাইভের কাজে আগ্রহ, তাঁদের জন্য রয়েছে আর্কাইভ অ্যাসিস্ট্যান্টের সুযোগ। এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। কম্পিউটার, বিশেষ করে MS Excel-এ কাজ করার দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে সাবলীলতা প্রয়োজন। ব্রডকাস্টিং, ইলেকট্রনিক বা ডিজিটাল মিডিয়া কিংবা ডিজিটাল আর্কাইভের কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রতি অ্যাসাইনমেন্টে পারিশ্রমিক ২,৫০০ টাকা।

গ্রাফিক্সের কাজ জানেন এমন প্রার্থীদের জন্য রয়েছে পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট (গ্রাফিক্স) পদ। অনুষ্ঠান এবং খবরের জন্য গ্রাফিক্স ও অ্যানিমেটেড টেমপ্লেট তৈরি করতে হবে। Multimedia Animation বা Motion Graphics বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকা প্রয়োজন। টেলিভিশন, দূরদর্শন বা ভিডিও প্রোডাকশনে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। এই বিভাগে প্রতি অ্যাসাইনমেন্টে ৪,৫০০ টাকা দেওয়া হবে।

এডিটিংয়ের ক্ষেত্রে রয়েছে পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট (এডিটিং) পদ। নিয়মিত অনুষ্ঠান এবং প্রোমো এডিট করার কাজ করতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে Video Editing বিষয়ে প্রফেশনাল ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি DaVinci-র মতো আধুনিক ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে। টেলিভিশন বা দূরদর্শনের অনুষ্ঠানে দুই বছরের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা। প্রতি অ্যাসাইনমেন্টে পারিশ্রমিক ৩,৫০০ টাকা।

ক্যামেরা ও শ্যুটিংয়ের কাজে আগ্রহীদের জন্য রয়েছে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট পদ। Videography বা Motion Picture Photography বিষয়ে প্রফেশনাল ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। টেলিভিশন বা দূরদর্শনের অনুষ্ঠানে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। প্রতি অ্যাসাইনমেন্টে পারিশ্রমিক ৫,০০০ টাকা।

সোশ্যাল মিডিয়া এডিটর পদে স্নাতকের পাশাপাশি Media Science, Multimedia & Animation অথবা Digital Marketing বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা প্রয়োজন। মিডিয়া হাউসে সোশ্যাল মিডিয়া পরিচালনা বা Digital Marketing-এর কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। SEO জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি অ্যাসাইনমেন্টে ৩,০০০ টাকা পাওয়া যাবে।

সি জি অপারেটর পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পাশাপাশি বাংলায় প্রতি মিনিটে অন্তত ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা প্রয়োজন। Computer Graphics বা Graphic Designing-এর শংসাপত্র থাকলে বাড়তি সুবিধা মিলবে। প্রতি অ্যাসাইনমেন্টে পারিশ্রমিক ২,০০০ টাকা।

রিসোর্স পার্সন (প্রোগ্রাম) পদে দ্বাদশ পাশের সঙ্গে টেলিভিশন বা দূরদর্শনের অনুষ্ঠান তৈরি ও সমন্বয়ের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। অথবা স্নাতকের সঙ্গে Radio & TV Programme Production, Mass Communication বা Journalism বিষয়ে Professional Diploma থাকলেও আবেদন করা যাবে। পারিশ্রমিক ৩,০০০ টাকা।

রিসোর্স পার্সন (লাইটিং অ্যাসিস্ট্যান্ট) পদে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি Film বা TV Industry-তে Lighting Arrangement-এর অভিজ্ঞতা প্রয়োজন। এই পদেও প্রতি অ্যাসাইনমেন্টে ৩,০০০ টাকা দেওয়া হবে। আর ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল) পদে Commerce বিষয়ে স্নাতক এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন। Accounts-এর অভিজ্ঞতা, Advanced Excel ও Tally জানা থাকলে অগ্রাধিকার মিলবে। পারিশ্রমিক ২,৫০০ টাকা।

তবে এটি কোনও স্থায়ী চাকরি নয়। দূরদর্শনের প্রয়োজন অনুযায়ী প্যানেলভুক্ত প্রার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। মাসে সর্বোচ্চ সাতটি এবং বছরে ৮৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে। তবে নির্দিষ্ট সংখ্যক কাজ পাওয়ার নিশ্চয়তা নেই। একটি অ্যাসাইনমেন্ট দু’ থেকে তিন দিন পর্যন্ত হতে পারে।

আবেদনপত্র প্রথমে যাচাই করা হবে। পরে পদ অনুযায়ী Skill Test, Written Test বা Personality Test নেওয়া হতে পারে। নির্বাচিত প্রার্থীদের নিয়ে প্যানেল তৈরি হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি বিভাগে আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে Google Form এর মাধ্যমে এবং প্রয়োজনীয় শিক্ষাগত ও অভিজ্ঞতার নথি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা।

আবেদন লিঙ্ক: https://forms.gle/H6REStkWAyZMtwJ9A

DOORDARSHAN KENDRA, KOLKATA Recruitment Notification 2026: PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।