শিলিগুড়িতে IIT না IIM, কোনটি তৈরি হবে? তা এখনও চূড়ান্ত না হলেও শহরটির জন্য বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শিলিগুড়িতে এক সভা থেকে তিনি জানান, এই প্রকল্পের জন্য জায়গা খোঁজার কাজ চলছে। শিলিগুড়িকে উন্নয়নের ক্ষেত্রে কোনওভাবেই বাদ রাখা হবে না বলেও আশ্বাস দেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রায়গঞ্জে AIIMS, জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল এবং বালুরঘাটে মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। পাশাপাশি কালিম্পং ও আলিপুরদুয়ারেও মেডিক্যাল কলেজ গড়ার পরিকল্পনা রয়েছে। এরপরই শিলিগুড়ির প্রসঙ্গ তুলে তিনি বলেন,
শিলিগুড়িও বাদ যাবে না। জায়গা দেখছি। IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে।
তবে শিলিগুড়িতে IIT বা IIM তৈরির এই ঘোষণা ঘিরে উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে পুরনো আলোচনাও নতুন করে সামনে এসেছে। এর আগেও কোচবিহারে IIT তৈরির প্রসঙ্গ উঠেছিল। গত ২৮ জুন ২০২৬ কোচবিহারের একটি অনুষ্ঠানে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু কোচবিহারে IIT তৈরির উদ্যোগ নিয়ে কথা বলেছিলেন বলে জানা যায়। ফলে উত্তরবঙ্গের কোন জেলায় শেষ পর্যন্ত এমন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
এখনও পর্যন্ত শিলিগুড়িতে IIT না IIM, কোনটি তৈরি হবে, কোথায় জমি চিহ্নিত করা হবে এবং কবে কাজ শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
