দীর্ঘদিন নিয়োগ হয়নি, সরকারি চাকরিতে বয়সের ছাড় দেবে রাজ্য! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য বড় খবর। দীর্ঘদিন ধরে রাজ্যে বিভিন্ন সরকারি পদে নিয়োগ না হওয়ায় বহু চাকরিপ্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। এবার তাঁদের কথা মাথায় রেখে কয়েকটি সরকারি নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই ছাড় সমস্ত নিয়োগের ক্ষেত্রে দেওয়া হবে না। নির্দিষ্ট কয়েকটি পদের ক্ষেত্রেই বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার, ৭ নভেম্বর, নবনিযুক্ত পুলিশকর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি। এর ফলে অনেক চাকরিপ্রার্থী সরকারি চাকরিতে আবেদনের নির্ধারিত বয়সসীমা পেরিয়ে গিয়েছেন। তাঁদের কথা বিবেচনা করেই কয়েকটি ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেবে বর্তমান রাজ্য সরকার।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “যেহেতু বিগত সরকার অনেকদিন নিয়োগ করেনি, তাই আমরা কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কয়েকটি ক্ষেত্রে বয়সে স্বস্তি দেব।” এবার রাজ্যের সমস্ত সরকারি নিয়োগে বয়সের ছাড় দেওয়া হচ্ছে না। তবে নির্দিষ্ট কিছু নিয়োগের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে জানান।

মুখ্যমন্ত্রী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়ার কথা জানালেও ঠিক কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, তা এখনও স্পষ্ট করেননি।

এছাড়াও এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যে নতুন করে কর্মী নিয়োগের একাধিক পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, চলমান ও মন্ত্রিসভার অনুমোদন পাওয়া নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে মোট ২৭,৫৫৬ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে মহিলাদের জন্য ৬,৩৪৫টি পদ রয়েছে। পাশাপাশি আগামী দিনে আরও ১০,৫৫৪টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। পুলিশ, কলকাতা পুলিশ, দমকল, বন দফতর এবং আবগারি দফতরেও নতুন করে কর্মী নিয়োগের কথা জানিয়েছেন তিনি।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।