পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে প্রতি বছর রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্য (MSP) অনুযায়ী ধান সংগ্রহ করা হয়। সাধারণত বাজারে প্রচলিত দামের তুলনায় বেশি মূল্যে সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনে। এর ফলে পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য কৃষক সরকারি ধান ক্রয়কেন্দ্রে তাঁদের উৎপাদিত ধান বিক্রি করে ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পান।
তবে চলতি বছরে যেসব কৃষকের আগে থেকেই সরকারি ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করা রয়েছে, তাঁদের ধান বিক্রি করতে হলে অবশ্যই eKYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই যেসব কৃষকের এখনও eKYC সম্পূর্ণ হয়নি, তাঁদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে।
চলুন, দেখে নেওয়া যাক কীভাবে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেই ePaddy পোর্টালে প্রবেশ করে খুব সহজে বাড়িতে বসে eKYC সম্পন্ন করবেন।
ePaddy eKYC করতে কি কি ডকুমেন্টস লাগবে –
১) আধার কার্ড,
২) আধার কার্ডে যুক্ত মোবাইল নম্বর,
৩) ভোটার কার্ড,
৪) ব্যাংকের পাশবই এর প্রথম পেজ।
ePaddy Farmer eKYC Online Apply Step By Step – কিভাবে ePaddy Farmer eKYC করবেন?
১) সর্বপ্রথম আপনাকে ePaddy এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Farmer EKYC – এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড সিলেক্ট করে, আধার কার্ড নম্বর উল্লেখ করে OTP ভেরিফাই করুন।
৪) এরপর পরবর্তী পেজে মোবাইল নম্বরের OTP ভেরিফাই করুন ও 2MB এর মধ্যে ভোটার কার্ড ও ব্যাংকের পাশবই এর প্রথম পেজ আপলোড করে সাবমিট করুন।
৫) এরপর eKYC সম্পন্ন হয়ে গেলে স্ক্রিনের মধ্যে eKYC Complete মেসেজ দেখতে পারবেন। এরপর Farmer Profile এ ক্লিক করে আধার কার্ড নম্বর দিয়ে লগইন করে তথ্য ও ফার্মার ধান বিক্রি কার্ড দেখতে পারবেন।
ePaddy Farmer eKYC Online Apply Link:- Apply Now
ePaddy Farmer Profile Link:- Click Now
ePaddy Farmer Website Link:- Check Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
