মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, CSIR-NPL-এ ২৫টি MTS পদে নিয়োগ, বেতন মাসে ৪১ হাজার টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে ভালো খবর। মাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে CSIR-এর অধীনস্থ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি (CSIR-NPL)। মোট ২৫টি মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে কর্মী নেওয়া হবে। এই পদে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ প্রার্থীরা। আগ্রহী প্রার্থীদের ২৩ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কতগুলি পদে নিয়োগ হবে?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে অসংরক্ষিত বিভাগের জন্য ১২টি, EWS বিভাগের জন্য ৩টি, OBC (NCL) বিভাগের জন্য ৬টি এবং ST বিভাগের জন্য ৪টি পদ রয়েছে। পাশাপাশি PwBD প্রার্থীদের জন্য ২টি এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য ৩টি পদ সংরক্ষিত রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোনও বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। শুধুমাত্র, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। তবে উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন।

বয়স কত হতে হবে?
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC ও ST প্রার্থীরা ৫ বছর এবং OBC (NCL) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

বেতন কত?
এই পদে চাকরি পেলে প্রাথমিক বেসিক বেতন হবে মাসে ১৮,০০০ টাকা। বেতনক্রম রয়েছে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা। এর সঙ্গে ডিএ, বাড়িভাড়া ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা যোগ হবে। সব মিলিয়ে আনুমানিক মাসিক বেতন প্রায় ৪১,০৪০ টাকা।

কী কাজ করতে হবে?
MTS বা মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরি পেলে অফিসের বিভিন্ন ধরনের কাজ করতে হবে। যেমন অফিসের কাগজপত্র ও ফাইল ঠিকভাবে রাখা, অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় নথি এক বিভাগ থেকে অন্য বিভাগে পৌঁছে দেওয়া।

এছাড়াও ফটোকপি করা, চিঠিপত্র পৌঁছে দেওয়া, অফিস খোলা ও বন্ধ করার মতো দায়িত্বও পালন করতে হবে। অফিসের পাশাপাশি সংস্থার অতিথিশালাতেও কাজ করতে হতে পারে। সেখানে ঘর পরিষ্কার রাখা, অতিথিদের প্রয়োজনীয় সাহায্য করা এবং চা-কফি পরিবেশনের দায়িত্ব থাকতে পারে।
এছাড়া বাগানের গাছপালার পরিচর্যা, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখার কাজও করতে হতে পারে। প্রয়োজনে কর্মীদের শিফট অনুযায়ী কাজ করতে হবে।

কীভাবে নিয়োগ করা হবে?

প্রথমে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি যাচাই করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হবে OMR পদ্ধতিতে। মোট ১৫০টি প্রশ্নের জন্য সময় থাকবে ২ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরে ৩ নম্বর এবং ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।

আবেদন মূল্য:
এই পদে আবেদন করার জন্য ৫০০ টাকা ফি জমা দিতে হবে। ব্যাঙ্কের ডিমান্ড ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে এই টাকা দিতে হবে।
তবে SC, ST, প্রতিবন্ধী, মহিলা, বিদেশে বসবাসকারী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

কীভাবে আবেদন করবেন?
এই নিয়োগে অনলাইনে আবেদন করা যাবে না। আবেদন করতে হবে অফলাইনে।
এরজন্য CSIR-NPL-এর সরকারি ওয়েবসাইট www.nplindia.in থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর ফর্মটি নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি দিতে হবে।

সব কাগজপত্র একটি খামে ভরে খামের উপরে ‘APPLICATION FOR THE POST OF MTS’ লিখে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়—
Senior Controller of Administration, CSIR-National Physical Laboratory, Dr. K.S. Krishnan Marg, New Delhi-110012.

বিজ্ঞপ্তি: https://www.nplindia.in/wp-content/uploads/2026/11/advt_MTS_2026.pdf

আবেদন ফরম ডাউনলোড করুন: https://www.nplindia.in/wp-content/uploads/2026/11/application_MTS.pdf

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।