রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থা বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে (WBSETCL) কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে সংস্থার তরফে মোট ২০২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র সার্ভেয়ার, অফিস এক্সিকিউটিভ এবং লাইনসম্যান পদে কর্মী নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। অনলাইনে আবেদন শুরু হবে ২৫ নভেম্বর থেকে।
কোন পদে কতজন নিয়োগ, কী যোগ্যতা প্রয়োজন তা আজকের এই প্রতিবেদনে থেকে জেনে নিব?
১. স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট:
এই পদে মোট ৪০ জনকে নিয়োগ করা হবে। আবেদনকারীদের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন, রেডিও অথবা ওয়্যারলেস ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই ডিপ্লোমা করা আবশ্যক।
বয়সসীমা:
বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন স্কেল:
এই পদের বেতন শুরু হবে মাসে ৩৬,৮০০ টাকা থেকে। বেতন কাঠামো ৩৬,৮০০ টাকা থেকে ১,০৬,৭০০ টাকা।
২. জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) গ্রেড-২:
এই পদে সবচেয়ে বেশি নিয়োগ হবে। মোট ১০০ জনকে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা:
বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন স্কেল:
এই পদের বেতন কাঠামো ৩৬,৮০০ টাকা থেকে ১,০৬,৭০০ টাকা।
৩. জুনিয়র সার্ভেয়ার:
এই পদে শূন্যপদ রয়েছে ২টি। আবেদনকারীদের সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা পাশ করতে হবে।
বয়সসীমা:
বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন স্কেল:
এই পদের বেতনও ৩৬,৮০০ টাকা থেকে ১,০৬,৭০০ টাকা।
৪. অফিস এক্সিকিউটিভ
Office Executive পদে মোট ২০ জনকে নিয়োগ করা হবে। এই পদের জন্য কয়েকভাবে আবেদন করার সুযোগ রয়েছে। প্রথমত, যে কোনও বিষয়ে স্নাতক পাশ হতে হবে। স্নাতকে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করা যাবে। আবার স্নাতকে ৫০ শতাংশ নম্বর না থাকলেও উচ্চমাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করা যাবে। তবে এর সঙ্গে নির্দিষ্ট কম্পিউটার বা অফিসের কাজের কোনও একটি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এই কোর্সগুলির মধ্যে রয়েছে NIELIT-এর ‘O’ Level, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স, এক বছরের মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপ্লোমা, সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস কোর্স।
পশ্চিমবঙ্গের সরকারি ভোকেশনাল শাখা থেকে দ্বাদশ শ্রেণি পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন, যদি তাঁদের কম্পিউটার ফান্ডামেন্টালস, প্রোগ্রামিং, কম্পিউটার অ্যাসেম্বলি অ্যান্ড মেনটেন্যান্স অথবা IT Enabled Services এর নির্দিষ্ট বিষয়গুলি পড়া থাকে।
এ ছাড়াও BBA বা BCA পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরিসংখ্যান বা কম্পিউটার সায়েন্সে অনার্স নিয়ে BSc পাশ করলেও আবেদন করা যাবে। আবার যে কোনও বিষয়ে স্নাতক পাশের সঙ্গে স্নাতক স্তরে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন টেকনোলজির অন্তত একটি পূর্ণ বিষয় পড়া থাকলেও আবেদন করা যাবে। এছাড়া যে কোনও বিষয়ে স্নাতক পাশের পর MCA ডিগ্রি থাকলেও এই পদে আবেদন করা যাবে। এই বিশেষ ডিগ্রিগুলির ক্ষেত্রেও স্নাতক অথবা উচ্চমাধ্যমিকের মধ্যে যে কোনও একটিতে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওপেন ইউনিভার্সিটি, দূরশিক্ষা বা পার্ট-টাইম কোর্সের ডিগ্রি সাধারণভাবে গ্রহণ করা হবে না।
বয়সসীমা:
বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন স্কেল:
এই পদের বেতন ২৯,০০০ টাকা থেকে ৮৪,৫০০ টাকা।
৫. লাইনসম্যান
লাইনসম্যান পদে মোট ৪০ জনকে নিয়োগ করা হবে। এই পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি ওয়্যারম্যান অথবা ইলেকট্রিশিয়ান ট্রেডে দুবছরের ITI কোর্স পাশ করতে হবে।
বয়সসীমা:
বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।
বেতন স্কেল:
এই পদের বেতন কাঠামো ২৩,৪০০ টাকা থেকে ৬৮,৯০০ টাকা। তবে প্রথমে তিন মাসের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের সময়ে শুধু বেসিক বেতন ও ডিএ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সংস্থার পরীক্ষায় পাশ করলে নিয়মিত পদে নিয়োগ করা হবে।
সব পদের ক্ষেত্রেই সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা বয়সে ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।
কী ভাবে নিয়োগ করা হবে?
প্রথমে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় মোট ৮৫ নম্বর থাকবে এবং সময় ৯০ মিনিট। ভুল উত্তরের জন্য ০.৩৩ নম্বর কাটা হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৫ নম্বরের ইন্টারভিউ দিতে হবে। এরপরে ডকুমেন্ট ভেরিভেকশন, হেল্থ পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।
আবেদন করবেন কীভাবে?
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১টা থেকে আবেদন শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৫ মিনিট।
আবেদন করার জন্য প্রথমে WBSETCL-এর সরকারি ওয়েবসাইট www.wbsetcl.in খুলতে হবে। এরপর ‘Career’ বিভাগে গিয়ে REC/2026/04 নম্বরের বিজ্ঞপ্তির পাশে থাকা ‘Click here to Apply online’ লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি কত?
এই নিয়োগে কোনও আবেদন ফি লাগবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, সব শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি শূন্য টাকা।
বিজ্ঞপ্তি:
https://www.wbsetcl.in/career/REC_2026_04_Empl._Notification_2026_11_23.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
