Bank DBT Link Check: অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন না? Bank DBT Link Check ও Active করার Step by Step গাইড

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের বহু মা-বোনের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হয়েছে।  কিন্তু আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে প্রথমেই দেখে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) Link Active আছে কি না।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link সক্রিয় না থাকে, তাহলে আবেদন Approved হলেও অন্নপূর্ণা যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা নাও হতে পারে।  তাই দেরি না করে এখনই আপনার DBT স্ট্যাটাস যাচাই করুন।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, অন্নপূর্ণা প্রকল্পের ৩,০০০ টাকা অনুদান সরাসরি DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা (Credit) করা হচ্ছে।

আপনি অনলাইনে বা অফলাইনে—যে মাধ্যমেই আবেদন করে থাকুন না কেন, আবেদনপত্রে কোথাও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লেখার জন্য আলাদা কোনো স্থান রাখা হয়নি।  কারণ, আবেদনকারীর আধারের সঙ্গে DBT-সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেই সরাসরি টাকা পাঠানো হচ্ছে।

তাই আবেদন Approved হলেও, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে Aadhaar DBT Link Active না থাকে, তাহলে অন্নপূর্ণা প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে জমা নাও হতে পারে।

অন্নপূর্ণা প্রকল্পের ৩,০০০ টাকা অনুদান যেহেতু DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে Aadhaar DBT Link Active থাকা বাধ্যতামূলক।

আপনার যদি এক বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে কোন অ্যাকাউন্টে DBT Link Active রয়েছে, তা অনলাইনে খুব সহজেই যাচাই করতে পারবেন।  এছাড়া, যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে DBT Link না থাকে, তাহলে কীভাবে সেটি সক্রিয় করবেন এবং প্রয়োজন হলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে DBT Link Transfer করবেন, সেটিও বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই করতে পারবেন।

এই প্রতিবেদনে ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

ব্যাংক অ্যাকাউন্টে DBT Link Check ও Link করার সম্পূর্ণ পদ্ধতি (Step by Step)

১) সর্বপ্রথম আপনাকে NPCI-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে।  চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

২) হোম পেজে থাকা Menu-তে ক্লিক করে Customer → Bharat Aadhaar Seeding Enabler (BASE) অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Aadhaar Mapped Status অপশনে ক্লিক করুন।  এরপর আপনার আধার নম্বর ও Captcha Code লিখে Check Status-এ ক্লিক করুন।

৪) আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে। OTP যাচাই (Verify) করলেই আপনার DBT Mapping Status দেখতে পারবেন।  অর্থাৎ, কোন ব্যাংক অ্যাকাউন্টে DBT Link Active রয়েছে বা লিংক করা নেই, তা জানতে পারবেন।

৫) যদি Mapping Status-এ “Not Enabled for DBT” দেখায় বা কোনো তথ্য না আসে, তাহলে বুঝতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link সক্রিয় নেই।  আর যদি “Enabled for DBT” দেখায়, তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টে DBT Link ইতিমধ্যেই সক্রিয় রয়েছে।

Bank DBT Link Active বা পরিবর্তন (Transfer) করার পদ্ধতি

১) যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link না থাকে অথবা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে DBT Link পরিবর্তন (Transfer) করতে চান, তাহলে আবার NPCI পোর্টালের Customer → Bharat Aadhaar Seeding Enabler (BASE) অপশনে প্রবেশ করুন।

২)) এরপর Aadhaar Seeding / Deseeding অপশনে ক্লিক করুন।  সেখানে আধার নম্বর, ব্যাংকের নাম, Seeding Type এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখে Next-এ ক্লিক করুন।

৩) পরবর্তী ধাপে OTP যাচাই করে আবেদন Submit করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link Active করার বা অন্য ব্যাংকে DBT Link Transfer করার আবেদন সম্পন্ন হবে।

৪) অনলাইনে করতে অসুবিধা হলে, আপনার নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়েও অফলাইনে DBT Link Active বা পরিবর্তনের আবেদন করতে পারবেন।

Bank Account DBT Link Status Check Link:Click Now 

Bank DBT Link Online: Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।