১ নয়, ৩ জুন থেকে মিলবে টাকা! লক্ষ্মীর ভাণ্ডার বদলে আসছে ‘অন্নপূর্ণা যোজনা’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের সরকারি ভাতা পাওয়া নিয়ে এবার সবথেকে বড় খবর সামনে এল।  আগামী ১ জুন নয়, বরং ৩ জুন তারিখ থেকে মিলবে নতুন প্রকল্পের টাকা।  বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এবার রাজ্য থেকে জালিয়াতি ও ভুয়ো আবেদনকারীদের তাড়াতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের বদলে ‘অন্নপূর্ণা যোজনা’ (বা অন্নপূর্ণা ভাণ্ডার)।  তবে এই নতুন নিয়ম আসায় রাজ্যের প্রায় ৩০ লক্ষ মানুষ আর কোনো টাকা পাবেন না! কারা বাদ পড়ছেন আর কারা আগামী ৩ তারিখ থেকে টাকা পাবেন, তা নিয়ে আমজনতার মনে এখন হাজারো প্রশ্ন ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা

মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়েছেন, সরকারি টাকা যাতে কোনো ভুল হাতে না যায় এবং জালিয়াতি পুরোপুরি বন্ধ হয়, তার জন্যই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ভোটার তালিকা থেকে যাঁদের নাম স্থায়ীভাবে কাটা গিয়েছে এবং যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেননি, এমন প্রায় ৩০ লক্ষ মানুষ এবার পুরোপুরি বাদ পড়ছেন।  এছাড়া যাঁরা নিয়মিত আয়কর (Income Tax) দেন, যাঁরা সরকারি চাকরি করেন কিংবা প্রতি মাসে নির্দিষ্ট বেতন বা পেনশন পান, তাঁরাও এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।

কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাধারণ ও গরিব মহিলাদের চিন্তার কিচ্ছু নেই। প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া নারীরাই এই সুবিধা পাবেন।  এমনকি যাঁরা সিএএ (CAA)-তে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কিংবা তালিকায় নাম না থাকলেও ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, তাঁরাও আপাতত এই টাকা পাবেন।

আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদেরও কি ফর্ম পূরণ করতে হবে?

যাঁরা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তাঁদের সবাইকে নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলাপ করতে হবে।

জানা গেছে, রাজ্য সরকার এই অন্নপূর্ণা ফর্মে অত্যন্ত নিখুঁত ও বিস্তারিত তথ্য চেয়ে প্রতিটি পরিবারের একটি ‘পারিবারিক তথ্যভাণ্ডার’ (Family Database) তৈরি করতে চাইছে।  এর সুবিধা হলো, ভবিষ্যতে সরকারের অন্য যেকোনো জনকল্যাণমূলক বা সামাজিক উন্নয়নমূলক প্রকল্প যাতে সরাসরি এবং দ্রুত আপনার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়।  তাই আপনি আগে থেকে টাকা পেয়ে থাকলেও, এই নতুন ডিজিটাল ডেটাবেসে নাম নথিভুক্ত করার জন্য ধাপে ধাপে এই অন্নপূর্ণা যোজনার নতুন ফর্মটি পূরণ করতেই হবে।

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ এবং যাচাইয়ের কাজ যতদিন না পুরোপুরি শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত পুরোনো ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর টাকা পাওয়া চালু থাকবে।  আগামী ১ জুন থেকে টানা ৯০ দিন অর্থাৎ ৩ মাস ধরে এই প্রক্রিয়া চলবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন যাঁরা আগামী ২ জুনের মধ্যে যাঁরা নতুন করে প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন, তাঁরা ৩ জুন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া শুরু করবেন।  আর নতুন তালিকায় নাম ওঠার সাথে সাথেই পুরোনো লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটি বন্ধ হয়ে যাবে।

ফর্ম কোথায় পাওয়া যাবে?

আবেদনকারীরা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই এই ফর্ম পূরণ করতে পারবেন।  সাধারণ মানুষের সুবিধার্থে ফর্মটি বাংলা ও ইংরেজির পাশাপাশি নির্দিষ্ট কিছু এলাকায় হিন্দিতেও পাওয়া যাবে।

অনেকেই ভাবছেন ফর্মটি হয়তো এখনই সাইটে দেওয়া হয়েছে, তবে রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে এই বিশেষ ফর্মটি কিছুক্ষণের মধ্যেই আপলোড করে দেওয়া হবে।  এরপর থেকে প্রতি সপ্তাহে কত জনের নাম নতুন করে এই যোজনায় নথিভুক্ত হলো, তা নিয়মিত সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেবেন রাজ্য সরকারের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।