আজ থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন! ১২ পাতার ফর্ম নিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমুখী প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে এলো বড়সড় আপডেট।  অফলাইন প্রক্রিয়ার পর এবার রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এই যোজনার অনলাইন ফর্ম ফিলাপ।  সোমবার নবান্ন থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অনলাইনে চালু হবার কথা ঘোষণা করেন।  মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ থেকে আগামী ৯০ দিন পর্যন্ত যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।  দীর্ঘ প্রতীক্ষিত এই অনলাইন প্রক্রিয়া চালু হওয়ায় রাজ্যের লাখ লাখ মহিলার আবেদন প্রক্রিয়া আরও গতিশীল ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অনলাইনে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে আবেদনকারীদের প্রথমেই রাজ্য সরকারের অফিশিয়াল সোশ্যাল সিকিউরিটি পোর্টালে https://socialsecurity.wb.gov.in/ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের ১৩ পাতার দীর্ঘ আবেদনপত্র পূরণ করা নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি ও জটিলতার সৃষ্টি হয়েছে।  তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে আশ্বস্ত করে কোনো রকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।  তিনি স্পষ্ট করে বলেছেন, ফর্ম পূরণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।  যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না বা ফর্ম পূরণে সমস্যায় পড়ছেন, তাঁদের সুবিধার্থে প্রতিটি পুরসভা এবং গ্রামীণ এলাকায় সরকারি প্রতিনিধিরা সরাসরি সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাবেন।  এই সরকারি প্রতিনিধিরাই নিজে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষকে ফর্ম পূরণে সাহায্য করবেন এবং অফলাইনে ফর্ম সংগ্রহ করে আনবেন।  ফলে রাজ্যের কোনো যোগ্য সুবিধাপ্রাপকই এই প্রকল্প থেকে বাদ পড়বেন না।

অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু যোগ্যতার চাওয়া হয়েছে

আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। তাঁকে বাধ্যতামূলকভাবে ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।  বিশেষ ঘোষণা অনুযায়ী, যাঁরা সিএএ (CAA)-এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছেন কিংবা যাঁদের আবেদন বর্তমানে ট্রাইব্যুনালে প্রক্রিয়াধীন রয়েছে, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

এছাড়া আবেদনকারী মহিলা বা তাঁর পরিবার যদি সরকারি বা আধা-সরকারি কোনো সংস্থায় স্থায়ী চাকরি করেন, তবে তিনি এই সুবিধা পাবেন না।  পাশাপাশি, আবেদনকারী বা তাঁর পরিবারের কোনো সদস্য যদি আয়কর (Income Tax) দাতা হয়ে থাকেন, তাহলেও এই যোজনার আওতায় আবেদন করা যাবে না।

Annapurna Yojana Online Apply Link:- Click Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।