মোথাবাড়িতে বিচারক আটক-কাণ্ডে এনআইএ-র চার্জশিট, নাম ৩১ অভিযুক্তের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মালদার মোথাবাড়িতে ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে বিক্ষোভ এবং বিচারকদের আটকে রেখে হেনস্থার ঘটনায় তদন্তে নেমে ৫৯ দিনের মাথায় বড় পদক্ষেপ নিয়েছে এনআইএ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মঙ্গলবার কলকাতার বিশেষ এনআইএ আদালতে প্রথম দফায় ৪টি মামলার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এই চার্জশিটে মোট ৩১ জনের নাম রয়েছে।

গত ১ এপ্রিল কালিয়াচক-২ ব্লক অফিসে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছিল।  সেই কাজ করছিলো কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারকরা যেখানে তাঁরা ভোটারদের নথি যাচাই করছিলেন।

সূত্রে জানা গেছে, হঠাৎ একদল উত্তেজিত লোক ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।  তারা সরকারি কাজে বাধা দেয় এবং বিচারকদের অনেকক্ষণ ধরে আটকে রেখে হেনস্থা করে। জল-খাবার পর্যন্ত দেওয়া হয়নি।

এ দিন এনআইএ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও, বাজেয়াপ্ত নথি এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান দেখে চার্জশিট তৈরি করা হয়েছে।  যেখানে মোফাক্কেরুল ইসলাম সহ ৩১ জন অভিযুক্তের নাম রয়েছে৷

এখনও পর্যন্ত মোট ১২টি মামলা তদন্তাধীন।  এর মধ্যে কালিয়াচক থানার ২টি এবং মোথাবাড়ি থানার ২টি মামলার চার্জশিট জমা দেয়। বাকি ৮টি মামলার তদন্তও চলছে।  আরও অনেকের নাম উঠে আসতে পারে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর রাজ্য পুলিশের হাত থেকে এই ঘটনার তদন্তভার এনআইএ নেয়।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।