৩০ আগস্ট পর্যন্ত চলবে ভেরিফিকেশন, যোগ্য সবাই পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা: মুখ্যমন্ত্রী

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কাউকে চিন্তা করার কোনও কারণ নেই। যাঁরা প্রকৃত যোগ্য, তাঁরা সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন।  যাচাই-বাছাইয়ের কাজ ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।”

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রী দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা করে ভাতা দিতে প্রায় ৯ মাস সময় লেগেছিল।  সেখানে বর্তমান সরকার দেড় মাসের মধ্যেই প্রায় ১ কোটি ২০ লক্ষ উপভোক্তার কাছে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দিয়েছে।  তাঁর কথায়, যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁরা যোগ্য হলে অবশ্যই এই প্রকল্পের আওতায় আসবেন।  আর যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হলে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে ৩৫ থেকে ৪০ হাজার মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।  কোথাও যদি যাচাই শেষে আরও ২ হাজার, ৫ হাজার বা ৭ হাজার প্রকৃত উপভোক্তার নাম সামনে আসে, তাঁদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছে।  তার মধ্যে প্রাথমিক যাচাইয়ে প্রায় ২৬ লক্ষ আবেদন বিভিন্ন কারণে বাতিল হয়েছে।  বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির অর্থ পৌঁছেছে।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে বর্তমান বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।