রাজ্যের হিন্দি মাধ্যম স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবি পাণ্ডবেশ্বরের বিজেপির বিধায়কের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের হিন্দি মাধ্যম স্কুলগুলিতে বাংলা ভাষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করার দাবি তুললেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।  বুধবার রাজ্য বিধানসভায় বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব পেশ করেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এ দিন বাজেট আলোচনার সময় জিতেন্দ্র তিওয়ারি দীর্ঘদিনের একটি আলোচিত বিষয় সামনে এনেছেন।  তিনি বলেন, বিগত ৫ থেকে ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে বাংলা ও হিন্দির নাম করে সমাজকে বিভক্ত করার এক ধরণের চেষ্টা চলছে।  এই বিভাজনের রাজনীতি বন্ধ করতে এবং বাংলার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মকে আরও নিবিড়ভাবে জুড়ে দিতে বাংলা ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই।

নিজের বক্তব্যে তিনি অর্থমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট কয়েকটি দাবি পেশ করেন।  তিনি বলেন, “পশ্চিমবঙ্গে যাঁরা হিন্দিভাষী আছেন হিন্দি স্কুলে পড়েন তাঁদের‌ও বাংলা জানা দরকার ও বাংলা পড়াশোনা করা দরকার।” এছাড়াও বলেন পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দি মাধ্যম স্কুলে বাংলা ভাষাকে একটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করতে হবে।

এছাড়াও স্কুলগুলিতে যাতে নিয়মিত এবং সঠিকভাবে বাংলা পড়ানো যায়, তার জন্য পর্যাপ্ত পরিমাণে বাংলা শিক্ষক নিয়োগ করতে হবে।  এবং এই শিক্ষক নিয়োগের বিষয়টি যেন আসন্ন রাজ্য বাজেটে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়, সেই অনুরোধও তিনি জানিয়েছেন।

জিতেন্দ্র তিওয়ারির মতে, বাংলায় বসবাসকারী এবং হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করা ছাত্রছাত্রীদেরও বাংলা ভাষা জানা ও শেখা অত্যন্ত প্রয়োজন।  এটি একদিকে যেমন ভাষার ভিত্তিতে চলা বিভাজনের রাজনীতিকে রুখে দেবে, অন্যদিকে ভিনরাজ্য থেকে আসা বা হিন্দিভাষী পরিবারের সন্তানরাও বাংলার সংস্কৃতিকে আরও আপন করে নিতে পারবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।