★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কলকাতা হাইকোর্ট অবশেষে পেল নতুন স্থায়ী প্রধান বিচারপতি । আজ, বুধবার আনুষ্ঠানিকভাবে কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে (Justice Ravindra Vithalrao Ghuge)।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ সকালে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক ১ নম্বর কোর্ট রুমে এই রাজকীয় শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি নতুন প্রধান বিচারপতিকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। এ ছাড়াও হাইকোর্টের অন্যান্য বিচারপতি, বার কাউন্সিলের সদস্য এবং বিশিষ্ট আইনজীবীরা এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত জুন মাসে বিচারপতি সুজয় পালের অবসরের পর থেকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।  গত সোমবার সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে দেশের আইন মন্ত্রক বিচারপতি ঘুগের নাম চূড়ান্ত করে।  এর আগে তিনি বোম্বে হাইকোর্টের প্রবীণ বিচারক এবং পরবর্তীতে অ্যাক্টিং চিফ জাস্টিস হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

শপথ নেওয়ার পর এক আবেগঘন বক্তব্য রাখেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।  নিজেকে প্রথম প্রজন্মের আইনজীবী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “একসময় আমার সাইকেলের সিট থেকে যাত্রা শুরু করে আজ এই মহান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আসনে বসা।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।