Kolkata Airport Job 2026: কলকাতা বিমানবন্দরে কাজ করতে চান? জানুন শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এর পক্ষ থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক (NSCBI) বিমানবন্দরে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রামের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।  কোন কোন পদে কত শূন্যপদ রয়েছে এবং কীভাবে আবেদন করবেন, তার সম্পূর্ণ বিবরণ আজকের এই প্রতিবেদনে দেওয়া হলো।

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য বিভিন্ন ট্রেডে মোট ৩৮টি শূন্যপদে প্রশিক্ষণার্থী নিয়োগ করা করবে।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সিভিল (৪টি), ইলেকট্রিক্যাল (৫টি), ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (৩টি), আইটি (৪টি) এবং টেকনিক্যাল (১টি) মিলিয়ে মোট ১৭টি শূন্যপদ।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: সিভিল (৫টি), ইলেকট্রিক্যাল (৬টি), ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন (৩টি) এবং টেকনিক্যাল (১টি) মিলিয়ে মোট ১৫টি শূন্যপদ।

আইটিআই (ITI) ট্রেড অ্যাপ্রেন্টিস: ইলেকট্রিক্যাল ( ২টি), ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্স (২টি) এবং কম্পিউটার অপারেশন বা COPA (২টি) ট্রেডে মোট ৬টি শূন্যপদে নিয়োগ হবে।

মাসিক বেতন: গ্র্যাজুয়েট প্রার্থীরা: প্রতি মাসে ১৫,০০০ টাকা পাবে।

ডিপ্লোমা প্রার্থীরা: প্রতি মাসে ১২,০০০ টাকা।

আইটিআই প্রার্থীরা: ট্রেড ভেদে প্রতি মাসে ৯,৬০০ টাকা থেকে ১০,৫৬০ টাকা পর্যন্ত পাবে।

শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী যোগ্যতা আলাদা। গ্র্যাজুয়েট পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে B.E./B.Tech, ডিপ্লোমা পদের জন্য সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা এবং ITI পদের জন্য সংশ্লিষ্ট ট্রেডে NCVT সার্টিফিকেট থাকতে হবে। শুধুমাত্র ২০২২ বা তার পরে পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

কিভাবে আবেদন করবেন

সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।  গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের NATS পোর্টালে nats.education.gov.in রেজিস্ট্রেশন করে Establishment ID EWBPNC000002 দিয়ে আবেদন করতে হবে।  আর ITI প্রার্থীদের Apprenticeship India পোর্টালে www.apprenticeshipindia.org রেজিস্ট্রেশন করে Establishment ID E06161900020 ব্যবহার করে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে ২৪শে আগস্ট, ২০২৬ পর্যন্ত।

Kolkata Airport Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।