২০২০ সালের দিল্লি হিংসার ষড়যন্ত্র মামলায় গত ছ’বছর ধরে জেলবন্দি ছাত্রনেতা উমর খালিদকে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করল আয়ারল্যান্ডের মানবাধিকার সংগঠন ‘ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স’। মানবাধিকার রক্ষায় ঝুঁকি নিয়ে কাজ করা ব্যক্তিদের জন্য নির্ধারিত ২০২৬ সালের ‘অ্যাওয়ার্ড ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স অ্যাট রিস্ক’ পুরস্কারের অন্যতম প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার আয়ারল্যান্ডের ডাবলিন শহরে একটি বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। তবে কারাবন্দি থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি উমর খালিদ। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। দিল্লি হিংসার ষড়যন্ত্রের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় কারাবন্দি রয়েছেন তিনি।
ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের ঘোষণায় এ বছর বিশ্বের পাঁচটি অঞ্চলের পাঁচ জন মানবাধিকার রক্ষকের নাম রয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পুরস্কার পেয়েছেন ভারতের উমর খালিদ। আফ্রিকা থেকে নির্বাচিত হয়েছেন অ্যাঙ্গোলার নারী অধিকারকর্মী লরিন্দা ম্যানুয়েল গুভেইয়া। আমেরিকা মহাদেশ থেকে পুরস্কার পেয়েছেন ব্রাজিলের কৃষ্ণাঙ্গ রূপান্তরকামী অধিকারকর্মী আড্ডা ভিক্টোরিয়া কাইতানো।
এ ছাড়া ইউরোপ ও মধ্য এশিয়া থেকে পুরস্কার পেয়েছেন সার্বিয়ার নারীবাদী শান্তিকর্মী লিজিলজানা নেসিচ। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল থেকে সম্মানিত হয়েছেন ইরানের মৃত্যুদণ্ডবিরোধী আন্দোলনকর্মী আহমাদরেজা হায়েরি।
মানবাধিকার রক্ষায় ঝুঁকি নিয়ে কাজ করা ব্যক্তিদের স্বীকৃতি দিতেই প্রতি বছর এই পুরস্কার প্রদান করে ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স। এ বছরের পুরস্কারপ্রাপকদের মধ্যে উমর খালিদের নাম থাকায় আন্তর্জাতিক স্তরে তাঁর বন্দিদশা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
