WBPSC Miscellaneous Recruitment 2026: রাজ্য সরকারি চাকরিতে বড় সুযোগ: মিসেলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) ২০২৪ সালের ‘মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন’ (বিজ্ঞপ্তি নম্বর: ১৩/২০২৪)-এর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের ঘোষণা করেছে।  স্নাতক স্তরের যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের অধীনে কাজ করার সুযোগ পাবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কমিশন সূত্রে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিল থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (wb.gov.in) আবেদন করতে পারবেন।  এর আগে গত ২৩ ডিসেম্বর ২০২৪ একটি সংক্ষিপ্ত বিজ্ঞাপন দিয়ে এই পরীক্ষার ইঙ্গিত দিয়েছিল কমিশন।  আজ সেই পরীক্ষারই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানিয়েছে।

এই পরীক্ষায় বসার জন্য প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।  একই সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারা হতে হবে।  তবে যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।  এছাড়াও প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে।  তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

এই মিসেলেনিয়াস পরীক্ষার মাধ্যমে মূলত ব্লক ইউথ অফিসার, সাব-ইন্সপেক্টর (আবগারি), চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার (ACDPO), অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার (অ্যাডমিনিস্ট্রেটিভ), অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, কনজ়িউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, পোস্টস ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিজ়, বোর্ড অফ রেভিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট অডিটর, এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন, লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর এবং অন্যান্য প্রশাসনিক ও জনসেবামূলক পদে নিয়োগ করা হয়।

পরীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন হবে— প্রিলিমিনারি, ফাইনাল (মেইন) এবং সবশেষে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ ও পাটিগণিতের এমসিকিউ ধাঁচের প্রশ্ন।  তবে ইংরেজি অথবা বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে।

এই পরীক্ষায় আবেদনের জন্য সাধারণ (General) ও ওবিসি (OBC) প্রার্থীদের ১৬০ টাকা ফি দিতে হবে।  তবে পশ্চিমবঙ্গের এসসি (SC), এসটি (ST) এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনো টাকা লাগবে না।  কতগুলো শূন্যপদে নিয়োগ হবে, তা কমিশন এখনো পরিষ্কার করে জানায়নি।  তবে আশা করা হচ্ছে, আজকের বিস্তারিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে সব তথ্য জানা যাবে।

WBPSC Miscellaneous Recruitment 2026 Notification: Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।