ক্ষমতায় আসার পর থেকেই বেকারদের জন্য একের পর এক বড় ঘোষণা করছে রাজ্যের নতুন বিজেপি রাজ্য সরকার। এবার সেই তালিকায় যোগ হল গ্রাম পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরে বিপুল কর্মী নিয়োগ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রায় সাড়ে ৬ হাজার শূন্যপদে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানিয়েছে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, আগের সরকারের আমলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও বহু পদে নিয়োগ সম্পূর্ণ হয়নি। ফলে গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ বিভিন্ন স্তরে প্রশাসনিক কাজ কার্যত কর্মী সংকটে আটকে রয়েছে।
মন্ত্রী দাবি করেছেন, “আগের জমানায় প্যানেল তৈরি হয়েছিল, কিন্তু নিয়োগ হয়নি। বহু কাজ পড়ে রয়েছে। কেন্দ্র থেকে টাকা এলেও পর্যাপ্ত কর্মী না থাকায় প্রকল্প বাস্তবায়নে সমস্যা হচ্ছে।” ইতিমধ্যেই বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের তরফে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের একাধিক পদে কর্মী নেওয়া হতে পারে। জেলা স্তরের নির্বাচন কমিটির (DLSC) নির্দেশে নিয়োগের পুরো প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানা গিয়েছে। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করবে। যদিও এখনো পরীক্ষার তারিখ বা আবেদন কবে থেকে শুরু হচ্ছে তাঁর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে জানা গেছে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে।
পঞ্চায়েত নিয়োগ এ আবেদন করার জন্য প্রার্থীকে ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি বাংলা ভাষা পড়া ও লেখার জ্ঞান থাকা বাধ্যতামূলক।
জানা গিয়েছে, ন্যূনতম ১৮ বছর বয়স থেকে আবেদন করা যাবে। জেনারেল প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর রাখা হতে পারে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। এ ছাড়াও নতুন সরকার আসার পর ক্যাবিনেট বৈঠকে জানিয়েছে এবার থেকে রাজ্যের চাকরির আবেদনের বয়সসীমা আরও ৫ বছর বাড়ানোর কথা।
আজকের প্রতিবেদনে দেখে নিন বিভিন্ন পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে, আবেদন পদ্ধতি কি রয়েছে ইত্যাদি বিস্তারিত তথ্য।
‘গ্রাম পঞ্চায়েত স্তর (Gram Panchayat Level)’
1. এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (Executive Assistant of Gram Panchayat):
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাসের সঙ্গে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২৮ হাজার ৯০০ টাকা থেকে ৭৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
2. গ্রাম পঞ্চায়েত কর্মী (Gram Panchayat Karmee):
শিক্ষাগত যোগ্যতা: সম্ভাব্য ভাবে অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। যদিও এখনও পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তাই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরিবর্তন বা অতিরিক্ত যোগ্যতা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ১৭ হাজার টাকা থেকে ৪৩ হাজার ৬০০ টাকা।
3. নির্মাণ সহায়ক (Nirman Sahayak of Gram Panchayat):
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২৮ হাজার ৯০০ টাকা থেকে ৭৪ হাজার ৫০০ টাকা।
4. গ্রাম পঞ্চায়েত সহায়ক (Sahayak of Gram Panchayat):
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা।
5. গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি বা সচিব (Secretary of Gram Panchayat):
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২৮ হাজার ৯০০ টাকা থেকে ৭৪ হাজার ৫০০ টাকা।
‘পঞ্চায়েত সমিতি স্তর (Panchayat Samity Level)’
1. অ্যাকাউন্টস ক্লার্ক (Accounts Clerk of Panchayat Samity):
শিক্ষাগত যোগ্যতা: কমার্স বা বানিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা স্নাতক ডিগ্রি।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা।
2. ক্লার্ক-কাম-টাইপিস্ট (Clerk-cum-Typist of Panchayat Samity):
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস ও কম্পিউটার এ পূর্বে টাইপিং এর অভিজ্ঞতা থাকা লাগবে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা।
3. ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator of Panchayat Samity):
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস ও কম্পিউটার বিষয়ে জ্ঞান।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা।
4. ব্লক ইনফরমেটিকস অফিসার (Block Informatics Officer of Panchayat Samity):
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা আইটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা লাগবে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ৩৩ হাজার ১০০ টাকা থেকে ৮৪ হাজার ৫০০ টাকা।
5. পঞ্চায়েত সমিতি পিয়ন (Panchayat Samiti Peon):
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ১৭ হাজার টাকা থেকে ৪৩ হাজার ৬০০ টাকা।
‘জেলা পরিষদ স্তর (Zilla Parishad Level)’
1. অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট (Additional Accountant of Zilla Parishad):
শিক্ষাগত যোগ্যতা: বি.কম বা অ্যাকাউন্টস বিষয়ে স্নাতক।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২৮ হাজার ৯০০ টাকা থেকে ৭৪ হাজার ৫০০ টাকা।
2. অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার (Assistant Cashier of Zilla Parishad):
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বা কর্মাসে উচ্চ মাধ্যমিক পাশ।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা।
3. ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator of Zilla Parishad):
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস ও কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা লাগবে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা।
4. ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট (District Information Analyst – DIA):
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বা আইটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ৩৩ হাজার ১০০ টাকা থেকে ৮৪ হাজার ৫০০ টাকা।
5. গ্রুপ-ডি কর্মী (Group-D of Zilla Parishad):
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ১৭ হাজার টাকা থেকে ৪৩ হাজার600 টাকা।
6. লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (Lower Division Assistant of Zilla Parishad):
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাক।
7. স্টেনোগ্রাফার (Stenographer of Zilla Parishad):
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস ও স্টেনোগ্রাফি বিষয়ে জ্ঞান।
অনেক এ হয়তবা ভাবছেন স্টেনোগ্রাফার আসলে কি? তাদের জন্য বলে রাখি। স্টেনোগ্রাফার হলেন এমন একজন ব্যক্তি যার কাজ হলো অন্য কেউ যা বলে তা দ্রুত কিছু চিহ্ন বা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে লিখে ফেলা এবং তারপর তা টাইপ করা। এর মাধ্যমে চিহ্ন ব্যবহার করে শ্রুতলিখন নিতে হয়, যেগুলোকে স্ট্রোক বলা হয়। শ্রুতলিখন নেওয়ার এই কাজটিকে স্টেনোগ্রাফি বলা হয়।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২৮ হাজার ৯০০ টাকা থেকে ৭৪ হাজার ৫০০ টাকা।
8. সিস্টেম ম্যানেজার (System Manager of Zilla Parishad):
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা আইটি বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।
9. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (Work Assistant of Zilla Parishad):
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস ও টেকনিক্যাল কাজের দক্ষতার লাগবে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
মাসিক বেতন: প্রায় ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা।
আবেদন ফি:
সমস্ত পদের জন্য আবেদন ফি হিসেবে জেনারেল ও ওবিসি প্রার্থীদের ১০০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে। এ ছাড়া বাকি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না।
এই নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। যদিও জেলা স্তরের নির্বাচন কমিটির বিজ্ঞপ্তি প্রকাশের পর এই (DLSC) চূড়ান্তভাবে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে, তবে বিগত বছরগুলি থেকে জানা গেছে, এই সমস্ত পদে নিয়োগের ক্ষেত্রে একটি লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং পরে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে ফাইনাল প্রার্থী সিলেক্ট করে। মোট ১০০ নম্বরের উপর ভিত্তি করে এই পুরো প্রক্রিয়াটি চালিত হয়, যার মধ্যে সাধারণত ৮৫ নম্বরের একটি লিখিত পরীক্ষা থাকে এবং বাকি ১৫ নম্বর বরাদ্দ থাকে ইন্টারভিউয়ের জন্য। তবে যেসব পদের ক্ষেত্রে কম্পিউটার চালার জ্ঞান বা টাইপিংয়ের গতি থাকা বাধ্যতামূলক, যেমন ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেইসব ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের একটি প্র্যাক্টিক্যাল বা স্কিল টেস্ট পাস করতে হয়।
পরীক্ষার প্রশ্নপত্রের সিলেবাস মূলত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করেই তৈরি করা হয়। সাধারণত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের ওপর নির্ভর করে প্রশ্ন সাজানো হয়ে থাকে। এর মধ্যে ইংরেজি, বাংলা, গণিত এবং সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্স এই চারটি মূল বিষয়ের ওপর অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসে।
আবেদন কিভাবে করতে হবে
পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তবে উল্লেখ্য, এখনও পর্যন্ত সরকারিভাবে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। বর্তমানে পোর্টেলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) চালু রয়েছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরেই পদভিত্তিক যোগ্যতা, বেতন বা আবেদন প্রক্রিয়ার সঠিক সময় জানা যাবে।
এই নিয়োগ সংক্রান্ত যেকোনো ধরণের নতুন তথ্য বা চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমরা সবার আগে আপনাদের কাছে আপডেট পৌঁছে দেবো। মুহূর্তের মধ্যে নিখুঁত খবরের আপডেট পেতে এখনই আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হয়ে যান। এছাড়াও রাজ্য ও দেশের যেকোনো ধরণের সরকারি ও বেসরকারি চাকরির নির্ভরযোগ্য খবরের হদিস পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ‘এমডি ৩৬০ নিউজ’ (Md 360 News) পোর্টাল।
West Bengal Gram Panchayat Recruitment 2026 Official Website Online Apply Link: Click Now

