বড় সুখবর: আগামী সপ্তাহ থেকেই সরকারি বাসে ফ্রি যাত্রা করতে পারবেন রাজ্যের মহিলারা!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের মহিলাদের জন্য এবার সুখবর। এবার থেকে রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের দৈনন্দিন যাতায়াত বিনামূল্যে হয়ে যাচ্ছে।  আগামী সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গের সব সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে চলাচল করতে পারবেন।  সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই বড় ঘোষণাটি করেছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কারা পাবেন এই সুবিধা?

এই সুবিধা পেতে গেলে ডিজিটাল স্মার্ট কার্ড বানাতে হবে।  তবে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রথমদিকে কোনো কার্ড ছাড়াই যাতায়াত করা যাবে। শুধু আধার কার্ড, ভোটার কার্ড বা যেকোনো বৈধ সরকারি পরিচয়পত্র দেখালেই চলবে।  তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা।

কিছুদিন পর এই প্রকল্পকে আরও সুসংগঠিত করতে চালু হবে ডিজিটাল স্মার্ট কার্ড।  কার্ডে থাকবে নাম, ছবি ও কিউআর কোড।  কার্ড পেতে নিকটস্থ বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসে আবেদন করতে হবে।  সঙ্গে লাগবে সাম্প্রতিক ছবি ও পরিচয়পত্রের জেরক্স।

কার্ড তৈরিতে সময় লাগবে বলে শুরুতে কোনো সমস্যা যাতে না হয়, সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে।  বাসে উঠে কন্ডাক্টরকে পরিচয়পত্র দেখালেই তিনি জিরো ভ্যালু টিকিট (শূন্য মূল্যের টিকিট) দিয়ে দেবেন।

এর ফলে অফিস, কলেজ, বাজার বা হাসপাতালে যাওয়া মহিলাদের প্রতিদিনের খরচ অনেকটাই কমবে এবং চলাফেরা অনেক বেশি সহজ হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, লোকাল রুটের বাস থেকে শুরু করে দূরপাল্লার এসি-নন এসি সব ধরনের সরকারি বাসেই এই বিনামূল্যের সুবিধা মিলবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।