★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

CJP-র প্রতিবাদের আগে দিল্লিতে ২৩ হাজার কেন্দ্রীয় বাহিনী, বাতিল একাধিক ট্রেন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দিল্লিতে ১০ অক্টোবরের প্রতিবাদ কর্মসূচির আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল প্রশাসন। পাশাপাশি, রাজধানীতে প্রায় ২৩ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দিল্লি পুলিশকে সহায়তা করার জন্য কেন্দ্রীয় বাহিনীর ২২১টি কোম্পানিকে প্রস্তুত রাখা হয়েছে। জমায়েত সামাল দিতে দিল্লির বিভিন্ন প্রবেশপথেও নজরদারি বাড়ানো হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে কক্‌রোচ জনতা পার্টি (CJP) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর প্রতিবাদ কর্মসূচি রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলি। তবে দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি বলে জানা গেছে।

এদিকে, দিল্লিতে যানজটের আশঙ্কায় শনিবার একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল। রেলের নির্দেশ অনুযায়ী, ১০ অক্টোবর সকাল ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা থাকা নির্দিষ্ট ট্রেনগুলি বাতিল করা হয়েছে। পূর্ব রেলের নোটিশেও এই সময়ের মধ্যে দিল্লিতে পৌঁছনোর কথা থাকা একাধিক ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়ার কথা থাকা একাধিক রাজধানী এক্সপ্রেসও রয়েছে।

রেল কর্তৃপক্ষের তরফে স্টেশন সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কাকে ট্রেন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও প্রতিবাদ কর্মসূচির কারণেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে, এমন কোনও স্পষ্ট বক্তব্য রেলের তরফে জানানো হয়নি।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।