পশ্চিমবঙ্গের বেকার ছেলে-মেয়েদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী (BANGLAR YUBA SATHI SCHEME)। এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে বেকার ছেলে-মেয়েরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন ফর্ম প্রকাশিত হলো।
বাংলার যুবসাথী (BANGLAR YUBA SATHI SCHEME) প্রকল্পের আবেদন ফর্ম কিভাবে ডাউনলোড (Bangla Jubo Sathi Prakalpa Application Form PDF Download) করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে টাকা পাবেন, আবেদন কিভাবে করবেন বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে আজকের প্রতিবেদনে।
বাংলার যুব সাথী প্রকল্পে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন। আবেদন করার জন্য বয়স থাকতে হবে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। এর পাশাপাশি রাজ্য সরকার প্রদত্ত সরকারি বৃত্তি বা স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্পের সুবিধা না পেলে এখানে আবেদন জানানো যাবে।
বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো,
২) আধার কার্ডের জেরক্স,
৩) ভোটার কার্ডের জেরক্স,
৪) ব্যাংক অ্যাকাউন্ট পাশবই এর প্রথম পাতার জেরক্স,
৫) জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) জেরক্স (যদি থাকে),
৬) মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স,
৭) মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার মার্কশীট বা সার্টিফিকেট এর জেরক্স।
বাংলার যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন – Banglar Yuba Sathi Scheme Form Fill Up 2026
১) সর্বপ্রথম নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে, সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি Banglar Yuba Sathi Form PDF Download করতে পারবেন।
২) এরপর সঠিকভাবে আবেদন ফর্মটি পূরণ করুন ও উপযুক্ত নথি সহকারে সেই ক্যাম্পেই জমা করুন।
৩) আবেদন ফর্ম জমা করার পর, আপনাকে একটি আবেদনের রিসিভ কপি দেওয়া হবে সেই ক্যাম্প থেকে।
বাংলার যুবসাথী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে?
বাংলার যুবসাথী প্রকল্পের টাকা আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকে, সরাসরি আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এরজন্য ১৫ই ফেব্রুয়ারী ২০২৬ থেকে ২৬শে ফেব্রুয়ারী ২০২৬ এর মধ্যে আবেদন জানাতে হবে অফলাইনে।
বাংলার যুবসাথী প্রকল্প আবেদন ফর্ম ডাউনলোড লিংক – Banglar Yuba Sathi Prakalpa Application Form 2026 Download Link: Download Now

