★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

Happy Valentine’s Day: জনমে জনমে যুগে যুগে, ভ্যালেন্টাইন্স ডে-তে ভালোবাসার নতুন সংজ্ঞা দিলেন মুখ্যমন্ত্রী মমতা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে।  আজকের এই বিশেষ দিনে প্রেম ও মানবিকতার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সমাজমাধ্যম এক্স (পূর্বে টুইটার) এ পোস্ট করে তিনি তুলে ধরলেন ভালোবাসার সর্বজনীন চেতনা।  উদ্ধৃত করলেন রবীন্দ্রনাথ ঠাকুর-এর ‘অনন্ত প্রেম’ কবিতার বিখ্যাত পংক্তি

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার।

এছাড়াও ওই পোস্টে ইংরেজিতে আরও উল্লেখ করেন, যার অর্থ দাঁড়ায় ভ্যালেন্টাইন্স ডে শুধু ব্যক্তি-প্রেমের দিন নয়; এটি ভালোবাসার সর্বজনীন চেতনার উদ্‌যাপন।  এমন ভালোবাসা, যা জাত-ধর্ম-বর্ণের বিভাজন পেরিয়ে মানুষের মধ্যে সংহতির সেতু গড়ে তোলে।  জনসেবার পথে তাঁর লড়াইও নাকি সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।  এরপর সবশেষে লেখেন,

ভালোবাসা দীর্ঘজীবী হোক!

শুধু কী ভালোবাসার শুভেচ্ছা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে ‘বাংলার যুব সাথী’ প্রকল্পসহ একাধিক প্রকল্পের সূচনা।

শুধু ঘোষণা নয়, আবেদন পদ্ধতিও জানিয়ে দেন, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  জানিয়ে দিয়েছেন, অনলাইনে নয় অফলাইনেই ফরম পূরণ করে জমা দিতে হবে। সময় স্বল্পতার কারণেই এই সিদ্ধান্ত।  যাতে দ্রুত যাচাই ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সে জন্যই সরাসরি ক্যাম্পের মাধ্যমে আবেদন ফর্ম জমা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি শিবির বসবে, ‘দুয়ারে সরকার’-এর আদলে।  আগামী ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি (ছুটির দিন বাদে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই শিবির। নির্দিষ্ট শিবিরে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা দিতে হবে আবেদনকারীদের।

আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেওয়া হবে রসিদ।  পাশাপাশি, নথি সঙ্গে সঙ্গেই ডিজিটাইজ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  অর্থাৎ, আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততার উপরই জোর দিচ্ছে রাজ্য সরকার।

 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।