India Exim Bank Job 2026: ৬৫ হাজার টাকা বেতনে এক্সিম ব্যাংকে ট্রেইনি পদে চাকরি, আবেদন শেষ আগামীকাল

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর।  দেশের অন্যতম শীর্ষ স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এক্সিম ব্যাঙ্ক)-এ ম্যানেজমেন্ট ট্রেইনি (ব্যাঙ্কিং অপারেশনস) পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  যারা এখনো আবেদন করেননি তাঁরা দ্রুত আবেদন করতে পারেন এর জন্য চাকরি প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।  গত ১৭ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলবে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মোট ৪০টি শূন্যপদ রয়েছে।  ম্যানেজমেন্ট ট্রেইনিরা এক বছরের প্রশিক্ষণকালীন সময়ে প্রতি মাসে ৬৫,০০০ টাকা ফিক্সড স্টাইপেন্ড পাবেন।  এছাড়াও প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তাদের ‘ডেপুটি ম্যানেজার’ হিসেবে স্থায়ী করা হবে, যেখানে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে মাসিক আয় ৮৫,০০০ টাকা ছাড়িয়ে যাবে

এই পদে আবেদনের জন্য কি কি বিষয় থাকা দরকার একজনের দেখে নিন —

শিক্ষাগত যোগ্যতা: ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক এ ফিন্যান্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ফরেন ট্রেড-এ এমবিএ থাকা লাগবে এছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরাও (CA) এই পদে আবেদন করতে পারবে।

বয়সসীমা: ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

আবেদন ফি: জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে ৬০০ টাকা। এছাড়া এসসি,এসটি, PwBD, ইডব্লিউএস ও মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে ১০০ টাকা (ইনটিমেশন চার্জ)।

কিভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের আগামীকালকের মধ্যে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে www.eximbankindia.in/careers

India Exim Bank Recruitment Notification 2026 Download: Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।