DBT Recruitment 2026: বায়োটেকনোলজি বিভাগে কেন্দ্রীয় সরকারের চাকরি, পিএইচডি থাকলেই আবেদন! বেতন ৬৭,৭০০ টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে জীবপ্রযুক্তি (Biotechnology) গবেষণায় ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এলো ভারত সরকারের Department of Biotechnology (DBT)।  সম্প্রতি সংস্থাটি সায়েন্টিস্ট ‘সি’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের এই নিয়োগ গবেষণার সুযোগ দেবে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।  গত ১৪ ফেব্রুয়ারি থেকেই এই পদের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে।  আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

শূন্যপদ: মোট ১০টি শূন্যপদে নিয়োগ দেবে।  পদটি ‘গ্রুপ এ’ গেজেটেড ক্যাটাগরির অন্তর্ভুক্ত।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো এক বিষয়ে লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, কৃষি বিজ্ঞান অথবা ভেটেরিনারি সায়েন্সে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, চিকিৎসা বিজ্ঞানের যেকোনো শাখায় এমডি (MD) ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে।

বয়সসীমা: সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন স্কেল: প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৬৭,৭০০ টাকা বরাদ্দ করা হয়েছে।  এছাড়া অন্যান্য কেন্দ্রীয় সরকারি ভাতার সুবিধা।

নিয়োগ পদ্ধতি: প্রথমে দিতে হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT)। এরপর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ইন্টারভিউ এবং তারপরে সরাসরি নিয়োগ।

আবেদন ফি: জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি ২ হাজার টাকা দিতে হবে।  এছাড়া বাকি প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে না

আবেদন কিভাবে করবেন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

DBT Group C Recruitment Notification 2026 Download Link:- Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।