LPG Gas Price Today 2026: আজ থেকে ৬০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, চাপে পড়ল সাধারণ মানুষ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ভারতে বাড়লো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।  আজ, শনিবার থেকে ১৪.২ কেজি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দামের ফলে সাধারণ মানুষের গৃহস্থালি খরচে আরও চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ শনিবার (৭ মার্চ) থেকে কলকাতা ও আশপাশের এলাকায় ১৪.২ কেজি গৃহস্থালি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়ে ৯৩৯ টাকা হয়েছে।  আগে এই সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা।

শুধু গৃহস্থালির রান্না গ্যাসের সিলিন্ডারই নয়, বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও।  আগে দামের তালিকা অনুযায়ী, ১ মার্চ কলকাতায় এই সিলিন্ডারের দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা।  নতুন করে ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে তা এখন দাঁড়িয়েছে ১,৯৯৯ টাকা যা থেকে লাগু হবে।  মূলত হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই সিলিন্ডার ব্যবহার করা হয়।  ফলে এই দাম বৃদ্ধির প্রভাব খাবারের বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সূত্রের খবর, দেশে এলপিজি ( LPG) গ্যাসের স্টক দেখা দিয়েছে।  ডিস্ট্রিবিউটরদের হাতে মাত্র ৪ থেকে ৫ দিনের স্টক রয়েছে বলে জানা গিয়েছে।  এই পরিস্থিতিতে সরবরাহে ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশে তেল বিপণন সংস্থাগুলি (OMCs) নতুন নিয়ম চালু করে।  নতুন নিয়ম অনুযায়ী জানা যায়, এখন থেকে একবার গ্যাস রিফিল ডেলিভারি পাওয়ার পর পরবর্তী বুকিং করতে হলে কমপক্ষে ২১ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ বুকিংয়ের ক্ষেত্রে একটি বাধ্যতামূলক লক-ইন পিরিয়ড চালু করা হয়েছে।  তবে কেউ যদি এখনই বুকিং করেন, তাহলে সাধারণত ৪ থেকে ৫ দিনের মধ্যে সিলিন্ডার ডেলিভারি পাওয়া যাবে বলে জানানো হয়েছে।  এছাড়াও উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার’ অর্থাৎ যাঁদের কেওয়াইসি (KYC) জনিত সমস্যার কারণে বুকিং করাতে পারছেন না। তাঁদেরকে করাতে হবে বায়োমেট্রিক।  সূত্রমতে, আগামী কয়েকদিনের মধ্যে বাণিজ্যে ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডার বুকিং বন্ধ হয়ে যাচ্ছে।

মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরেই এই সমস্যা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।  ওমান ও কুয়েতের মতো গালফ দেশগুলি থেকে এলপিজি নিয়ে আসা একাধিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে পড়ায় ভারতের জন্য এলপিজি সরবরাহের শৃঙ্খলে কিছুটা ব্যাঘাত ঘটেছে।  ফলে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং তারই প্রভাব পড়ছে রান্নার গ্যাসের দামের উপর যা সাধারণ মানুষের জীবন যাপন কষ্টকর হয়ে পড়বে।

উল্লেখ্য , দিল্লিতে ১৪.২ কেজির রান্নার এলপিজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯১৩ টাকা।  মুম্বাইতে এই সিলিন্ডারের দাম ৮৫২ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯১২ টাকা ৫০ পয়সা।  কলকাতায় আগে যে সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা, তা বেড়ে হয়েছে ৯৩৯ টাকা, অর্থাৎ প্রায় ৬০ টাকা বেড়ে যায়।  একইভাবে চেন্নাইতেও ৮৬৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে নতুন দাম হয়েছে ৯২৮ টাকা ৫০ পয়সা।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।