SATHEE App JEE / NEET Registration Free: টাকা ছাড়াই কোচিং! ঘরে বসেই জয়েন্ট-নিট থেকে সরকারি চাকরির প্রস্তুতি, আবেদন করবেন কীভাবে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা উচ্চশিক্ষা কিংবা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে অনেক সময় কোচিং সেন্টারের ওপর নির্ভর করতে হয় ছাত্রছাত্রীদের।  কিন্তু সেই কোচিংয়ের মোটা ফি অনেকের পক্ষেই বহন করা সম্ভব হয় না।  এই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় এবং আইআইটি কানপুরের যৌথ উদ্যোগে চালু হয়েছে ‘সাথী’ (SATHEE) নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now


এবার থেকে JEE Main, NEET, CUET, SSC, IBPS ও RRR মতো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় ফ্রি-তে কোচিং দেবে কেন্দ্রীয় সরকার।

এছাড়া এই প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীরা পাবে দেশের সেরা আইআইটি ও আইআইএসসি অধ্যাপকদের তৈরি ভিডিও লেকচার।  শুধু ভিডিও দেখাই নয়, পড়ার মাঝে কোনো প্রশ্ন থাকলে তা সমাধানের জন্য রয়েছে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি।  এবং এর মাধ্যমে প্রতিটি ক্লাসের ডেইলি প্র্যাকটিস প্রবলেম এর সুবিধা।
এছাড়া নিজের প্রস্তুতির মান যাচাইয়ের জন্য থাকছে ‘অল ইন্ডিয়া মক টেস্ট’-এর সুবিধা।  তবে সবচেয়ে আনন্দের খবর হলো, ইংরেজি বা হিন্দির পাশাপাশি এখানে এখন চালু হতে যাচ্ছে বাংলা ভাষাতেও ক্লাসের সুযোগ।

কোন কোন পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে?

এই প্ল্যাটফর্মের মাধ্যমে ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য যেমন JEE Main ও JEE Advanced এবং মেডিক্যাল ভর্তি পরীক্ষার জন্য NEET-এর মতো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।  পাশাপাশি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য CUET, কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে ICAR (ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ)-এর পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে তার‌ও ব্যবস্থা রয়েছে।  এছাড়াও সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে প্ল্যাটফর্মটিতে SSC (CGL, CHSL, MTS), ব্যাঙ্কিং (IBPS) এবং রেলওয়ে (RRB)-এর মতো পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইনে প্রস্তুতি নিতে পারবে।

কীভাবে আবেদন করবেন

আগ্রহী ছাত্রছাত্রীরা সরাসরি SATHEE র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা গুগল প্লে স্টোর থেকে SATHEE মোবাইল অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাবে সমস্ত সুবিধাই।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।