উচ্চ আদালতে ১৯৫ পদে প্রাইভেট সেক্রেটারি নিয়োগ, গ্র্যাজুয়েশন হলেই আবেদন করা যাবে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Allahabad High Court Recruitment Notification 2026: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এলাহাবাদ হাইকোর্টে ১৯৫টি প্রাইভেট সেক্রেটারি গ্রেড-১ (Private Secretary Grade-I) শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ১২ই মার্চ ২০২৬ তারিখে রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়।  প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এই পদে আবেদন গত ১২ মার্চ থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন, যা চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা
এলাহাবাদ হাইকোর্টের এই প্রাইভেট সেক্রেটারি পদে আবেদনের জন্য যে কোন বিষয়ে স্নাতক পাশই করলেই হবে। তবে কাজের প্রয়োজনে টাইপিং ও ইংরেজি শর্টহ্যান্ডে পূর্ব অভিজ্ঞতা থাকা লাগবে।  এ ছাড়াও কম্পিউটারের কাজ ও ডেটা এন্ট্রিতে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল: সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাসিক বেতন ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা মধ্যে হবে।

আবেদন ফি: ১৯০০ টাকা। তবে উত্তরপ্রদেশের এসসি , এসটি,ই ডাবলু এস আবেদনকারীদের জন্য আবেদন ফি ১৭০০ টাকা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা, শর্টহ্যান্ড টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।  এছাড়া প্রার্থীদের ইংরেজি শর্টহ্যান্ড ও টাইপিংয়ে নির্ধারিত গতি এবং কম্পিউটার চালনায় বিশেষ দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীরা আদালতের অফিসিয়াল ওয়েবসাইট www.allahabadhighcourt.in কিংবা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) https://exams.nta.nic.in/allhcre পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে।

Allahabad High Court Private Secretary Recruitment Notification 2026: Download PDF 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।