New WhatsApp Feature: মেসেজ ওপেন করার ১৫ মিনিট পার হলেই মুছে যাবে মেসেজ, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার আসছে! যেভাবে কাজ করবে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ চ্যাট ও গ্রুপ চ্যাটের জন্য ব্যবহার করেন হোয়াটস অ্যাপ।  এবার এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করতে নিয়ে আসছে এক অভাবনীয় ফিচার।  এবার আর দিনের পর দিন মেসেজ চ্যাট বক্সে পড়ে থাকবে না। কোনো গুরুত্বপূর্ণ বা গোপন মেসেজ সিন বা পড়ার ঠিক ১৫ মিনিট পরই তা নিজে থেকে মুছে যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে, এতদিন হোয়াটসঅ্যাপে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ (Disappearing Messages) অপশনে সর্বনিম্ন ২৪ ঘণ্টা সময় পাওয়া যেত।  কিন্তু অনেক ক্ষেত্রে সংবেদনশীল তথ্য বা পাসওয়ার্ড শেয়ার করার জন্য ২৪ ঘণ্টা সময়টিও অনেক বেশি মনে হতো।  সেই সমস্যার সমাধানেই এই নতুন ১৫ মিনিটের টাইমার নিয়ে আসছে মেটা র মালিকানাধীন এই সংস্থা।

কিভাবে কাজ করবে এই নতুন ফিচার – New WhatsApp Feature 2026

বর্তমানে হোয়াটসঅ্যাপে মেসেজ অটো-ডিলিট হওয়ার জন্য সর্বনিম্ন ২৪ ঘণ্টা সময় পাওয়া যায়।  কিন্তু নতুন এই আপডেট এলে সেটি আরও সহজ ও দ্রুত হবে।
১. এবার থেকে আপনি যখন কাউকে এই ফিচারের মাধ্যমে মেসেজ পাঠাবেন, সে যদি সেই মেসেজটি ওপেন করা মাত্রই ১৫ মিনিটের একটি টাইমার চালু হয়ে যাবে।

. এরপর ১৫ মিনিট পূর্ণ হওয়া মাত্রই মেসেজটি আপনার এবং আপনি যাকে পাঠিয়েছেন উভয় পক্ষের চ্যাট বক্স থেকেই চিরতরে মুছে যাবে।

৩. অনেকে প্রাইভেসি বজায় রাখতে ব্লু টিক বা রিড রিসিপ্ট বন্ধ করে রাখেন। কিন্তু এই ফিচারের ক্ষেত্রে ব্লু টিক বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপের সিস্টেম বুঝতে পারবে কখন মেসেজটি খোলা হয়েছে এবং সেই অনুযায়ী ১৫ মিনিটের টাইমার শুরু হবে। ফলে মেসেজটি অটো ডিলেট হয়ে যাবে।
৪. যদি আপনার পাঠানো মেসেজটি না খোলে সেই ব্যক্তি, তবে সেটি সর্বোচ্চ ২৪ ঘণ্টা চ্যাটে থাকবে এবং তারপর নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।

সম্প্রতি ডব্লিউএবিটাইনফোর এক রিপোর্ট অনুযায়ী জানা যায়, এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে আফটার রিডিং (After Reading)।  বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে (Beta Version) রয়েছে।  এবং পরীক্ষার কাজ শেষ হলে খুব শীঘ্রই বিশ্বজুড়ে হেয়াটস‌অ্যাপে এই আপডেটটি চলে আসবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।