Supplementary Voter List 2026: রাজ্যে ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ!ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ শুরু – 111

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে তৎপরতা তুঙ্গে।  গত কয়েক দিনে পরপর পাঁচটি তালিকা প্রকাশের পর, আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বহু প্রতীক্ষিত ষষ্ঠ সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো।  গত সোমবার থেকে শুরু করে ধাপে ধাপে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তালিকা প্রকাশের পর, আজ ষষ্ঠ দফার এই তালিকাটি কমিশনের পোর্টালে আপলোড করা হয়েছে।
তালিকা দেখার নিয়ম ও বিশেষত্ব

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পূর্বের পদ্ধতি বজায় রেখেই কমিশন বুথভিত্তিক দুটি আলাদা ভাগে এই ষষ্ঠ তালিকাটি প্রকাশ করেছে।  এক, এখানে সেই সব ভোটারদের নাম রয়েছে যাদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।  আর দুই, যাদের নাম বা আবেদন বিভিন্ন কারণে তালিকা থেকে বাদ পড়েছে, তাদের নাম এই অংশে রাখা হয়েছে।

ভোটাররা সরাসরি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজ নিজ বুথের এই অতিরিক্ত তালিকাটি ডাউনলোড করে নিজেদের বর্তমান স্থিতি দেখে নিতে পারবেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন ছিল।  উচ্চ আদালতের নির্দেশ মেনে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নিয়োগ করা হয়েছে ৭০০ জন জুডিশিয়াল অফিসারকে।  তাঁরা নিরলস কাজ করে প্রতিদিন গড়ে ১ থেকে ২ লক্ষ নামের নিষ্পত্তি করছেন, যার ফলেই নিয়মিত ব্যবধানে এই সাপ্লিমেন্টারি লিস্টগুলো প্রকাশ করছে কমিশন।

যাঁদের নাম এই ষষ্ঠ তালিকায় নেই বা যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য কমিশন বিশেষ ব্যবস্থা রেখেছে। ঘাবড়ে না গিয়ে সংক্ষুব্ধ ভোটাররা এখন আপিল ট্রাইব্যুনালের মাধ্যমে পুনরায় আবেদন করতে পারবেন।

এরজন্য রাজ্যের ২৩টি জেলার জন্য মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে বিশেষ আপিল আদালত বা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।  এরজন্য শনিবার রাত থেকেই কমিশনের পোর্টালে অনলাইনে আপিল করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।  জুডিশিয়াল আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপত্তি থাকলে ভোটাররা এই ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচারের আবেদন করতে পারবেন।

WEST BENGAL 6th SUPPLEMENTARY 2026 LIST

জেলা PDF ডাউনলোড নাম চেক
আলিপুরদুয়ার PDF Download Check Now
বাঁকুড়া PDF Download Check Now
বীরভূম PDF Download Check Now
কোচবিহার PDF Download Check Now
দক্ষিণ দিনাজপুর PDF Download Check Now
দার্জিলিং PDF Download Check Now
হাওড়া PDF Download Check Now
হুগলি PDF Download Check Now
জলপাইগুড়ি PDF Download Check Now
ঝাড়গ্রাম PDF Download Check Now
কালিম্পং PDF Download Check Now
কলকাতা PDF Download Check Now
মালদা PDF Download Check Now
মুর্শিদাবাদ PDF Download Check Now
নদিয়া PDF Download Check Now
উত্তর ২৪ পরগনা PDF Download Check Now
দক্ষিণ ২৪ পরগনা PDF Download Check Now
পূর্ব বর্ধমান PDF Download Check Now
পশ্চিম বর্ধমান PDF Download Check Now
পূর্ব মেদিনীপুর PDF Download Check Now
পশ্চিম মেদিনীপুর PDF Download Check Now
পুরুলিয়া PDF Download Check Now
উত্তর দিনাজপুর PDF Download Check Now
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।