NSDL Pan Card Apply New Process 2026: নতুন নিয়মে কিভাবে প্যান কার্ড অনলাইনে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে (DOB)? Step By Step

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পহেলা এপ্রিল ২০২৬ থেকে প্যান কার্ডের নতুন আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।  নতুন নিয়ম অনুযায়ী অনলাইন ফর্ম পূরণ করার পদ্ধতি, কোন পোর্টাল থেকে আবেদন করতে হবে এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন—এই সমস্ত তথ্য অনেকের কাছেই এখনও স্পষ্ট নয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হয়েছে, কীভাবে সহজে অনলাইনে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন, কোন কোন নথি লাগবে এবং নতুন নিয়মে কী কী পরিবর্তন হয়েছে।

আয়কর বিভাগের তরফে আগেই জানানো হয়েছিল যে, ১লা এপ্রিল থেকে নতুন প্যান কার্ডের আবেদন বা সংশোধনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে।  নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে আর প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে না।

এখন থেকে প্যান কার্ড তৈরি বা আপডেট করতে হলে আধার কার্ডের পাশাপাশি জন্মতারিখের প্রমাণ হিসেবে অতিরিক্ত একটি নথি আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।  এই নতুন নিয়ম মেনে তবেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে।

প্যান কার্ড আবেদনে জন্মতারিখের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নথি (2026) – Pan Card Online Apply Birth Proof Documents Required 2026

প্যান কার্ডের জন্য অনলাইন আবেদন করতে গেলে জন্মতারিখের প্রমাণ হিসেবে নিচের যেকোনো একটি নথি আপলোড করতে হবে—

  • জন্ম সার্টিফিকেট
  • ভোটার আইডি কার্ড
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড / সার্টিফিকেট / মার্কশিট
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • ম্যারেজ সার্টিফিকেট
  • কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারীদের ফটো আইডি কার্ড
  • পেনশন পেমেন্ট অর্ডার (PPO) কপি
  • কেন্দ্র সরকারের হেল্থ স্কিম কার্ড
  • জন্মতারিখ উল্লেখ থাকা অ্যাফিডেভিট (Affidavit)

নতুন প্যান কার্ড অনলাইন আবেদন পদ্ধতি (Step By Step) – New Pan Card Online Apply Step By Step –

১) সর্বপ্রথম আপনাকে Protean eGov Technologies Limited (Protean) এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে।  নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা “Apply for New PAN” অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজে “New Application” এ ক্লিক করে—
PAN Application Type: New PAN (Indian Citizen)
Applicant Category: Individual
সিলেক্ট করুন।

৩) এরপর আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর ও জিমেইল আইডি উল্লেখ করে সাবমিট করুন।  সাবমিট করার পর একটি Token Number দেখতে পাবেন। এরপর “Continue” এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে “PAN Application With Supporting Documents” সিলেক্ট করুন।  তারপর আধার কার্ডের শেষের ৪টি সংখ্যা লিখুন এবং আধার অনুযায়ী নাম, লিঙ্গ, বাবার নাম ও মায়ের নাম পূরণ করে Next এ ক্লিক করুন।

৫) এরপর আপনার Income Details (অথবা “No Income”) সিলেক্ট করুন।  তারপর Residence নির্বাচন করে বর্তমান ঠিকানা লিখে Next এ ক্লিক করুন।

৬) পরবর্তী ধাপে POI, POA ও POB ডকুমেন্টস সিলেক্ট করুন।  এরপর—
আবেদনকারীর ফটো ও সিগনেচার আপলোড করুন ও ডকুমেন্ট PDF ফাইলে (300KB এর মধ্যে) আপলোড করে সাবমিট করুন

৭) এরপর আধার কার্ডের প্রথম ৮টি সংখ্যা উল্লেখ করুন এবং পুরো আবেদনটি Preview করে দেখে নিন।  সবকিছু ঠিক থাকলে “Proceed” এ ক্লিক করুন।

৮) পরবর্তী পেজে ₹106.90 টাকা অনলাইনে পেমেন্ট করুন।  পেমেন্ট সম্পন্ন হলে Aadhaar Authentication করতে হবে এবং OTP ভেরিফাই করুন।  OTP ভেরিফাই হলেই আপনার আবেদন সম্পন্ন হবে।

৯) আবেদন সম্পন্ন হওয়ার পর আপনি একটি Acknowledgement Slip পাবেন।  এই স্লিপের পাসওয়ার্ড হবে আপনার জন্ম তারিখ (DOB)।  আবেদন অনুমোদিত হলে আপনার ইমেইলে e-PAN Card চলে আসবে। এছাড়া Application Number দিয়ে স্ট্যাটাসও চেক করতে পারবেন।

NSDL New Pan Card Online Apply Direct Link:- Apply Now

Pan Card Online Apply Status Check Process Step By Step – প্যান কার্ড স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি

১) সর্বপ্রথম আপনাকে প্যান কার্ডের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Know Status of Pan Application এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Application Type থেকে New Pan/Change এখানে ক্লিক করুন।  এরপর নিচে ACKNOWLEDGEMENT NUMBER উল্লেখ করুন ও নিচের বক্সে টিক মার্ক করে সাবমিটে ক্লিক করুন।

৪) এখন দেখে নিন, আবেদন এপ্রুভ হয়েছে নাকি এখনো পেন্ডিং এ রয়েছে ইত্যাদি সমস্ত তথ্য।  প্যান কার্ড আবেদন এপ্রুভ হলে প্যান কার্ড নম্বর চলে আসবে ও প্যান কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হলে Tracking Number ও পেয়ে যাবেন, যা দিয়ে Pan Card বর্তমানে কোথায় রয়েছে, তা জানতে পারবেন।

Pan Card Status Check Online LinkCheck Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।