ভোট পর্যন্ত বাংলাতেই থাকছি: অমিত শাহ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে প্রচারে বড় চমক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে একটি রোডশো করার সময় তিনি ঘোষণা করেন। শাহ জানান, ভোট না মেটা পর্যন্ত আগামী ১৫ দিন তিনি পশ্চিমবঙ্গেই থাকবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, গত নির্বাচনে ২০০ সিটের লক্ষ্য নিয়ে ঝাঁপিয়েও সাফল্য পায়নি বিজেপি। তাই এবার কোনো ঝুঁকি নিতে চাইছেন না শাহ।  সশরীরে উপস্থিত থেকে দলের বুথ স্তরের কর্মীদের চাঙ্গা করতে।

এছাড়াও এদিন শুভেন্দু অধিকারীর সমর্থনে ভবানীপুরে প্রচার করেন অমিত শাহ। নন্দীগ্রামে গতবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারলেও, এবার ভবানীপুর কেন্দ্রটি বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।  শাহ আশ্বাস দিয়েছেন, ভোটারদের ভয় পাওয়ার কিছু নেই এবং বিজেপি কর্মীরা প্রতিটি বুথে মানুষের পাশে থাকবে।  মূলত এদিন শুভেন্দুর মনোনয়নে হাজরার মঞ্চে অমিত শাহ।  তিনি বলেন, বাংলায় ভোটে ১৫ দিন আমি এ রাজ্যেই থাকব।  আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব।

তৃণমূলের বরাবরই কটাক্ষ করে বলেন ভোট এলেই বিজেপি নেতারা “পরিযায়ী পাখি“-র মতো বাংলায় উড়ে আসেন। পরিযায়ীরা যেমন নির্দিষ্ট ঋতুতে এসে আবার ফিরে যান, বিজেপি নেতাদের অবস্থাও ঠিক তাই।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।