SAINIK SCHOOL Recruitment 2026: মাধ্যমিক পাশেই সৈনিক স্কুলে চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
Highlights
  • মাধ্যমিক পাশে চাকরি ২০২৬
  • ২৫ হাজার টাকা বেতনে চাকরি
  • 10th Pass Job 2026
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ উত্তরাখণ্ডের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ‘সৈনিক স্কুল ঘোড়াখাল’-এ অ-শিক্ষক পদে করবে। নার্সিং সিস্টার, প্লাম্বার এবং ওয়ার্ড বয় মিলিয়ে মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্কুল কর্তৃপক্ষ।  সম্প্রতি সেই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ওয়ার্ড বয়:
এই পদটি মূলত পুরুষ প্রার্থীদের জন্য যার মোট পদসংখ্যা ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।  এছাড়া ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে জানতে হবে।  খেলাধুলা, গান বা শিল্পকলায় দক্ষতা থাকলে এবং শিশুদের স্নেহ ও যত্নের সাথে সামলানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা : ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।
বেতন স্কেল: ২৫ হাজার টাকা এছাড়াও বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা।

মেট্রন;
এই পদটি মূলত মহিলা প্রার্থীদের জন্য যার পদসংখ্যা ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এরজন্য মাধ্যমিক পরীক্ষায় পাস হতে হবে।  পাশাপাশি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।  এছাড়াও উচ্চতর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
বয়সসীমা : ১৮ থেকে ৫০ বছর
বেতন স্কেল: ২৫ হাজার টাকা।  এছাড়াও বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা।

নার্সিং সিস্টার:
এই পদটি মহিলা প্রার্থীদের জন্য যার পদসংখ্যা ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এ পদে আবেদনের জন্য নার্সিংয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
বয়সসীমা : ১৮ থেকে ৫০ বছর।
বেতন স্কেল: ২৫ হাজার টাকা।  এছাড়াও বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা।

প্লাম্বার:
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস হতে হবে।  পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান বা আইটিআই (ITI) থেকে প্লাম্বিং বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৫০ বছর
বেতন স্কেল : ১৮ হাজার টাকা।

আবেদন ফি:
জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা দিতে হবে।  এছাড়া এসসি ও এসটি প্রার্থীদের জন্য ২৫০ টাকা।  ফি জমা দিতে হবে ‘Principal, Sainik School Ghorakhal’-এর নামে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

আবেদন কিভাবে করবেন
যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।  একটা ‘বায়ো-ডেটা’ (Bio-data), পাসপোর্ট সাইজ ছবি এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ও সার্টিফিকেটের ফটোকপি নিয়ে নিচের ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের পাঠাতে হবে:
ঠিকানা: Principal, Sainik School Ghorakhal, PO- Ghorakhal, Distt- Nainital (Uttarakhand), PIN-263156

আবেদনের সময়সীমা:
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশের দিন থেকে ২১ দিনের মধ্যে আবেদনপত্র স্কুলে পৌঁছাতে হবে।  সেই হিসেবে ৬ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

নিয়োগ পদ্ধতি:
প্রথমে আবেদনকারীদের ডকুমেন্ট যাচাই বাছাই করবে এবং শুধুমাত্র যোগ্যদের পরীক্ষার জন্য ডাকা হবে।  এরপর লিখিত পরীক্ষা ও কাজের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে।  এছাড়া এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক (Contractual) একটি চাকরি।  প্রথমে ১১ মাসের জন্য নিয়োগ করা হলেও কাজের উপর নির্ভর করে এই মেয়াদ সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বাড়াবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

SAINIK SCHOOL Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।