KNU Recruitment 2026: বিভিন্ন বিভাগে শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আবেদনের শেষ দিন কবে?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ।  সম্প্রতি ওই প্রতিষ্ঠানের তরফে শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জোড়া বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  মূলত বিশ্ববিদ্যালয়ের অ্যালাইড হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং এই দুই গুরুত্বপূর্ণ বিভাগে চুক্তিভিত্তিক ও অতিথি শিক্ষক নিয়োগ করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, অ্যালাইড হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ফিজিওথেরাপি এবং মেডিক্যাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি বিষয়ের জন্য এক জন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে।  এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে অন্তত ৫৫ শতাংশ নম্বর অথবা পিএইচডি থাকা বাধ্যতামূলক।

এর পাশাপাশি ল্যাবরেটরির কাজের জন্য দু’জন সহকারী বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে।  ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের একটির জন্য মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে স্নাতক (B.Sc MLT) এবং অন্যটির জন্য অপ্টোমেট্রিতে স্নাতক হতে হবে।  তবে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।

কিভাবে আবেদন করবেন

এই পদের জন্য প্রার্থীদের আগামী ১৩ মে-র মধ্যে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদন পাঠানোর ইমেল ঠিকানাটি হল: hr@knu.ac.in।  আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখে আবেদন করুন। 

অন্যদিকে, মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ইংরেজি বিষয়ের অতিথি শিক্ষক নিয়োগের জন্য আগামী ১১ মে সরাসরি ইন্টারভিউ বা ‘ওয়াক-ইন-ইন্টারভিউ’ এর ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়।  এরজন্য ইংরেজিতে স্নাতকোত্তরের পাশাপাশি নেট, সেট অথবা পিএইচডি ডিগ্রি থাকলে সরাসরি ইন্টারভিউয়ে বসতে পারবেন।

তবে ওই দিন প্রার্থীদের একটি বায়োডাটা (CV), পড়াশোনার সব আসল সার্টিফিকেট ও রেজাল্ট, সেগুলির এক সেট জেরক্স এবং একটি পরিচয়পত্র (যেমন আধার বা ভোটার কার্ড) সাথে নিয়ে যেতে হবে।  সরাসরি ইন্টারভিউ দিতে পৌঁছে যেতে হবে এই ঠিকানায়— মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল-৭১৩৩৪০।

Kazi Nazrul University Recruitment Notification 2026: Download 1 

Kazi Nazrul University Recruitment Notification 2026: Download 2 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।