মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালই এখন রাজ্যের নতুন মুখ্যসচিব

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরেই প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘটালেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হলেন অভিজ্ঞ আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল।  সোমবার নবান্নের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  এতদিন তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রশাসনিক মহলের মতে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নজিরবিহীনভাবে শান্তিপূর্ণ ও রক্তপাতহীন ভোট পরিচালনা করার বড়সড় পুরস্কার পেলেন ১৯৯০ ব্যাচের এই আইএএস অফিসার।  তাঁর সুযোগ্য নেতৃত্বে দীর্ঘদিনের ভোট-হিংসার সংস্কৃতি থেকে বাংলা মুক্তি পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।  খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনও তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন।  এবার সেই আস্থার জায়গা থেকেই তাঁকে রাজ্যের প্রশাসনিক প্রধানের গুরুদায়িত্ব দেওয়া হলো।

অন্যদিকে, বিদায়ী মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালাকে দিল্লি পাঠানো হচ্ছে।  তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের ‘প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার’ হিসেবে দিল্লিতে নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, আইআইটি কানপুরের প্রাক্তনী এবং উত্তরপ্রদেশের বাসিন্দা মনোজ কুমার আগরওয়াল কর্মজীবনে অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির আমলা হিসেবে পরিচিত।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।