৬০ বছর পেরোলেই কর্মমুক্তি, বাতিল মনোনীত পদও; রাজ্য প্রশাসনে জারি নতুন নির্দেশিকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের পরপরই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের প্রক্রিয়া শুরু হয়ে গেল।  সোমবার নবান্নর পক্ষ থেকে এক কড়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি দফতর, বোর্ড এবং সংস্থায় যাঁরা মনোনীত সদস্য হিসেবে রয়েছেন বা অবসরের পর চুক্তিতে কাজ করছেন, তাঁদের মেয়াদ অবিলম্বে শেষ করতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের (Home and Hill Affairs Department) পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।  এই নির্দেশ সরাসরি রাজ্যের সমস্ত দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং সচিবদের কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন বোর্ড, নিগম (Corporations), স্বায়ত্তশাসিত সংস্থা এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংস-এর মাথায় বা সদস্য পদে এতদিন যাঁরা মনোনীত (Nominated Members/Directors/Chairpersons) হিসেবে ছিলেন, তাঁদের পদের মেয়াদ অবিলম্বে শেষ করতে হবে।  অর্থাৎ, নতুন সরকার আসার পর এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে এবার নতুন মুখ দেখা যেতে পারে।

সরকারি নিয়মে অবসরের বয়স ৬০ বছর। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, অবসরের পরেও অভিজ্ঞতার নিরিখে বহু আধিকারিক বা কর্মীকে ‘রি-এমপ্লয়মেন্ট‘ বা চুক্তিতে নিয়োগ করা হয় অথবা তাঁদের চাকরির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়।  নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ৬০ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরেও যাঁরা বিভিন্ন সরকারি দফতরে কাজ করছেন, তাঁদের নিয়োগও অবিলম্বে বাতিল করতে হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।