CTET Sep 2026 Apply: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের বড় সুযোগ, CTET 2026-এর আবেদন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কেন্দ্রীয় সরকারি স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্ন যারা দেখছেন, তাদের জন্য সুখবর।  সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) সেপ্টেম্বর ২০২৬ সেশনের কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা CTET-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  কেন্দ্রীয় বিদ্যালয়ের পাশাপাশি নবোদয় বা সিবিএসই অনুমোদিত স্কুলগুলোতে চাকরির ক্ষেত্রে এই পরীক্ষা পাস করা বাধ্যতামূলক।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ১১ মে ২০২৬ থেকে ১০ জুন ২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।  এবারের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার)।  তবে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে পরীক্ষার তারিখ একদিন এগিয়ে ০৫ সেপ্টেম্বর করা হতে পারে।  আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা ১৫ থেকে ১৮ জুনের মধ্যে সংশোধন করার সুযোগ দেওয়া হবে; তবে এই সুযোগ কেবল একবারই মিলবে।

আবেদন করতে কারা পারবেন?

যাঁরা D.El.Ed বা B.Ed করেছেন তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন।
প্রথম থেকে পঞ্চম শ্রেণি: নূন্যতম ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক পাস এবং D.El.Ed প্রশিক্ষণ বাধ্যতামূলক।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি: স্নাতক ডিগ্রি এবং B.Ed বা সমমানের প্রশিক্ষণ প্রয়োজন।
এসসি, এসটি এবং ওবিসি প্রার্থীদের জন্য নূন্যতম নম্বরে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

CTET পরীক্ষায় বসার জন্য কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই।  যেকোনো বয়সের যোগ্য প্রার্থী আবেদন করতে পারেন।

পরীক্ষাটি অফলাইনে OMR ভিত্তিক নেওয়া হবে এবং মোট ২৭টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।  দুটি পেপারেই আড়াই ঘণ্টা করে পরীক্ষা নেওয়া হবে।  প্রশ্নপত্র হবে MCQ টাইপের এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর থাকবে।  গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নেতিবাচক নম্বর বা নেগেটিভ মার্কিং নেই। তবে পরীক্ষার ফলাফল সম্ভবত অক্টোবর মাসের শেষ নাগাদ প্রকাশিত হতে পারে।

আবেদন ফি:
জেনারেল (General) ও ওবিসি (OBC) প্রার্থীদের একটি পেপারের জন্য ১০০০ টাকা এবং দুটি পেপারের জন্য ১২০০ টাকা দিতে হবে। এছাড়া, SC, ST ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের একটি পেপারের জন্য ৫০০ টাকা এবং দুটি পেপারের জন্য ৬০০ টাকা।

আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

CTET Sep 2026 Notification Download Link:- Download 

CTET Sep 2026 Online Apply Link:- Apply Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।