WB DEO Job 2026: ​বেতন ২০,০০০ টাকা! কল্যাণী এমস-এ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, জানুন কারা যোগ্য

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের কল্যাণী এমস-এ কর্মী নিয়োগ করা হবে।  এবিষয়ে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, ‘ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি’ (VRDL) প্রকল্পের জন্য নির্ধারিত মেয়াদে চুক্তিভিত্তিক কাজের সুযোগ থাকবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গেছে, ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ করা হবে।  এই পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ১টি।  এবং কাজের মেয়াদ থাকবে ৬ মাসের।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ করার পাশাপাশি ক্লিনিক্যাল ল্যাবরেটরি অথবা স্বীকৃতিপ্রাপ্ত হাসপাতাল থেকে তিন বছর কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকা লাগবে।  এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলর বা ডিপ্লোমা ডিগ্রি থাকা লাগবে ও হসপিটাল ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জানতে হবে।

বেতন: মাসিক ২০ হাজার টাকা।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন ও নিয়োগ পদ্ধতি:
আপনাকে https://forms.gle/WmLLC5ZnYKn7X3ue7 এই লিঙ্কে ক্লিক করতে হবে এরপর ফর্ম খুললে সেটাকে আপনার সব নথিপত্র আপলোড করে পুরণ করতে হবে।

নিয়োগ এর জন্য প্রতিষ্ঠান আপনার আবেদন যাচাই করে যোগ্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করবে।  তালিকায় নাম থাকলে আপনাকে অফলাইনে ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।  ইন্টারভিউয়ের দিন সব অরিজিনাল ডকুমেন্ট এবং সিভি (CV) সাথে আনতে হবে, ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ২৩ মে, ২০২৬।

AIIMS Kalyani Data Entry Operator (DEO) Recruitment Notification 2026: PDF Download 

AIIMS Kalyani Data Entry Operator (DEO) Job 2026 Online Apply Link:- Apply Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।