অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মা-বোনদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন থেকে উপভোক্তাদের আধার-লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে এই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে।
তাহলে কাদের নতুন করে আবেদন করতে হবে ? কারা আবেদন না করলেও টাকা পাবেন? কোন মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না? নতুন আবেদন কোন পোর্টালে করা যাবে? সমস্ত বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?
১) আবেদনকারীর মহিলাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদন কারার জন্য মহিলার বয়স কমপক্ষে ২৫ বছর ও সর্বোচ্চ ৬০ বছর বয়সের মধ্যে থাকতে হবে।
৪) রাজ্য বা কেন্দ্রের সরকারি স্থায়ী চাকরি বা সরকারি পেনশন পান না সেই সকল মহিলারা আবেদন জানাতে পারবেন।
৫) যেসকল মহিলা আয়কর (Income Tax) দেন না।
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবেন না?
১) উপরের উল্লেখিত মানদণ্ড পূরণ না করলে আবেদনের যোগ্য নন।
২) এছাড়াও সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকার সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজে চাকরি থাকলেও এই সুবিধা মিলবে না।
৩) মৃত ব্যক্তি, অন্য জায়গায় চলে গেছেন যাঁরা তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
৪) এর পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে যাঁদের এবং SIR-2026 যাচাইয়ে অনুপস্থিত বা অযোগ্য হিসেবে চিহ্নিত ব্যক্তিরা।
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিভাবে পাঠানো হবে?
১ জুন ২০২৬ থেকে এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি সুবিধাভোগীর নিজের আধার-লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে টাকা পাঠানো হবে।
এছাড়াও নোটিশে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) সংক্রান্ত আবেদন বা ট্রাইব্যুনালে মামলা চললে, সেই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরাও নতুন প্রকল্পের অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে থাকবেন।
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন আবেদন কবে থেকে শুরু হবে? কাদের অনলাইন আবেদন জানাতে হবে?
বর্তমানে যেসকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের বেশিরভাগকে নতুন “অন্নপূর্ণা যোজনা”-তে আনা হবে। এরজন্য তাদের অনলাইন নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তবে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি ও বয়সের মানদণ্ড পূরণ করেছে কিন্তু এখনো কোনো প্রকল্পে আবেদন করেনি – তারা ১ জুন ২০২৬ থেকে অনলাইনে “Annapurna Yojana Portal” এ গিয়ে আবেদন জানাতে পারবেন।
Annapurna Yojana Portal Website Link:- Click Now

