কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে চান তাহলে আপনার জন্য সুখবর। অবশেষে স্টাফ সিলেকশন কমিশনের (SSC) পক্ষ থেকে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) ২০২৬ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই নিয়োগের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি দফতরে ‘গ্রুপ বি’ এবং ‘গ্রুপ সি’ স্তরের প্রায় ১২,২৫৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। কমিশনের নতুন অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২২ জুন, ২০২৬ তারিখের (রাত ১১টা) মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দেওয়ার শেষ সময়সীমা ২৩ জুন। যদি ফর্ম পূরণ করার সময় কোনও ভুলত্রুটি হয়ে থাকে, তবে তা সংশোধনের জন্য এক বিশেষ সুযোগ দিচ্ছে কমিশন।
আগামী ২৯ জুন থেকে ১ জুলাই, ২০২৬ পর্যন্ত ‘কারেকশন উইন্ডো’ খোলা থাকবে। এরপর সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক ‘টিয়ার-১’ পরীক্ষাটি আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। এই প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই আগামী ডিসেম্বর মাসে আয়োজিত ‘টিয়ার-২’ মূল পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
সাধারণ এবং ওবিসি (OBC) বিভাগের পুরুষ প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা হলেও, সমস্ত মহিলা প্রার্থী, তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), শারীরিক প্রতিবন্ধী (PwBD) এবং প্রাক্তন সেনাকর্মীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দিল্লির কেন্দ্রীয় সচিবালয়, আয়কর বিভাগ, কেন্দ্রীয় আবগারি, কাস্টমস, সিবিআই (CBI), ইডি (ED) এবং জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) মতো অতি গুরুত্বপূর্ণ বিভাগে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনস্পেক্টর, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও সাব-ইনস্পেক্টরের মতো ‘গ্রুপ বি’ পদে চাকরি পাওয়া যাবে। অন্যদিকে ‘গ্রুপ সি’ পদের মধ্যে রয়েছে অডিটর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশনাল ক্লার্ক ইত্যাদি
পদ অনুযায়ী বয়সসীমা আলাদা আলাদা রয়েছে— যেমন ১৮ থেকে ২৭ বছর, ১৮ থেকে ৩০ বছর, ২০ থেকে ৩০ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
সাধারণত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক (Graduation) পাস করলেই এই পরীক্ষার জন্য আবেদন করা যায়। তবে কিছু বিশেষ পদের জন্য বাড়তি যোগ্যতা লাগবে। যেমন জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার (JSO) পদের জন্য উচ্চমাধ্যমিকে অঙ্কে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে অথবা স্নাতক স্তরে ‘স্ট্যাটিস্টিকস’ একটি বিষয় হিসেবে থাকতে হবে।
একইভাবে, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড-২ পদের জন্য স্ট্যাটিস্টিকস, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স বা ডেটা সায়েন্স নিয়ে স্নাতক হতে হবে। অ্যাসিস্ট্যান্ট অডিট/অ্যাকাউন্টস অফিসার পদের জন্য প্রার্থীর সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক ভাষায় পারদর্শিতার শংসাপত্র থাকা লাগবে।
পরীক্ষাটি সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে (Online) দুটি ধাপে,
১. টিয়ার-১ পরীক্ষা: এটি মূলত বাছাই পর্ব। এতে মোট ১০০টি অবজেক্টিভ প্রশ্ন থাকবে, যার পূর্ণমান ২০০ নম্বর। সময় দেওয়া হবে ১ ঘণ্টা। সিলেবাসে থাকছে চারটি বিষয়: রিজনিং (২৫টি প্রশ্ন), সাধারণ জ্ঞান বা জিকে (২৫টি প্রশ্ন), অঙ্ক (২৫টি প্রশ্ন) এবং ইংরেজি (২৫টি প্রশ্ন)। প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে।
২. টিয়ার-২ পরীক্ষা: টিয়ার-১ পরীক্ষায় পাস করলে তবেই এই মূল পরীক্ষায় বসা যাবে। এখানে ম্যাথমেটিক্যাল এবিলিটি, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও ডাটা এন্ট্রি স্পিড টেস্ট বা টাইপিং টেস্টও দিতে হবে
আবেদন করতে হবে, স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিশিয়াল পোর্টাল ssc.gov.in এর মাধ্যমে।
SSC Combined Graduate Level Examination 2026 Recruitment Notification: PDF Download
SSC CGL 2026 Online Apply Link: Click Now

