Ration Card Transfer Online 2026: এখন বাড়িতে বসেই অনলাইনে Ration Card Transfer, Form 14 ফিল-আপ করে পরিবার পরিবর্তন করুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর।  এখন খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে রেশন কার্ড ট্রান্সফার (Ration Card Transfer Online) করা যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এর মাধ্যমে সহজেই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে, এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক পরিবার থেকে অন্য পরিবারে রেশন কার্ড স্থানান্তর করা সম্ভব।  এছাড়াও, যদি আপনার সন্তানের রেশন কার্ড ভুলবশত আলাদা পরিবারে বা পৃথকভাবে তৈরি হয়ে থাকে, তাহলে সেটিও অনলাইনে ট্রান্সফার করে আপনার পরিবারের সঙ্গে যুক্ত করতে পারবেন।

সবচেয়ে বড় কথা, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে অনলাইনে রেশন কার্ড ট্রান্সফার করবেন।

রেশন কার্ড স্থানান্তর (Ration Card Transfer) বা এক পরিবার থেকে অন্য পরিবারে যুক্ত করার জন্য কোনো অতিরিক্ত ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হবে না।  শুধুমাত্র আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরের প্রয়োজন হবে।

যে সদস্যের রেশন কার্ড ট্রান্সফার করা হবে, তার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে।  পাশাপাশি যে নতুন পরিবারে রেশন কার্ডটি যুক্ত করা হবে, সেই পরিবারের যেকোনো একজন সদস্যের রেশন কার্ড নম্বর দিতে হবে এবং তার আধার কার্ডের সঙ্গেও মোবাইল নম্বর লিঙ্ক থাকা আবশ্যক।  এই মোবাইল নম্বরগুলিতে আসা OTP যাচাইয়ের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা যাবে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে অনলাইনে রেশন কার্ড ট্রান্সফার (Ration Card Transfer Online) করবেন এবং কীভাবে Form 14 পূরণ করতে হবে।

মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই আপনি নিজের রেশন কার্ড এক পরিবার থেকে অন্য পরিবারে স্থানান্তর করতে পারবেন।  আবেদন করার পর কোনো অফিসে গিয়ে আলাদা করে নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না।  সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন হবে।

রেশন কার্ড ট্রান্সফারের আবেদন অনুমোদিত হয়ে গেলে নতুন পরিবারের সঙ্গে যুক্ত রেশন কার্ডটি অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন।  তাই সম্পূর্ণ আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় তথ্য এবং ধাপে ধাপে নির্দেশিকা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

রেশন কার্ড ট্রান্সফার অনলাইন সম্পূর্ণ পদ্ধতি দেখুন – Ration Card Transfer Online Step By Step 2026

১) সর্বপ্রথম আপনাকে খাদ্য দপ্তরের (food.wb.gov.in) অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Citizen’s Home > Ration Card Related Corner > Services Requiring Office Approval এ ক্লিক করে Apply Online এ ক্লিক করুন।

৩) যে ব্যক্তির বা মহিলার রেশন কার্ড ট্রান্সফার করতে চাচ্ছেন, তার আধার কার্ড নম্বর উল্লেখ করে নিচের বক্সে টিক মার্ক করে OTP যাচাই করুন।

৪) পরবর্তী পেজে উক্ত ব্যক্তির রেশন কার্ড দেখতে পারবেন।  যদি না আসে তাহলে নিচে যে সদস্যের রেশন কার্ড ট্রান্সফার হবে তার রেশন কার্ড নম্বর উল্লেখ করে Next করুন।

৫) পরবর্তী পেজে Dashboard চলে আসবে। এখন এখানে Online Form Services (অনলাইন ফর্ম সেবা) অপশনে ক্লিক করুন।  এরপর ফর্ম ১৪ এ ক্লিক করে – কোনো একটি সদস্য কে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে “এখানে ক্লিক করুন” ক্লিক করুন।

৬) পরবর্তী পেজে আপনার পরিবারের সকল সদস্যের রেশন কার্ড নম্বর দেখতে পারবেন। এরপর Next এ ক্লিক করুন। এরপর যে সদস্য কে অন্য পরিবারে যুক্ত করতে চান সেই সদস্যকে সিলেক্ট করে Select Beneficiary তে ক্লিক করুন।

৭) এরপর নিচে সেই সদস্য দেখতে পারবেন, এখন কি কারনে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন। এরপর Next এ ক্লিক করুন।

৮) পরবর্তী পেজে নতুন পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ড নম্বর দিন।  অর্থাৎ যে পরিবারে যুক্ত হবেন সেই পরিবারের যেকোনো একজনের রেশন কার্ড নম্বর উল্লেখ করে Next করুন।

৯) এরপর পরবর্তী পেজে Aadhaar Consent বক্সে টিক মার্ক করে Verify Aadhaar এ ক্লিক করে আধার OTP যাচাই করুন।  এরপর পরবর্তী পেজে T&C বক্সে টিক মার্ক করে Final Submit করুন।

১০) আবেদন হয়ে গেলে পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন।  এরজন্য হোম পেজে নিচে থাকা CHECK STATUS OF RATION CARD APPLICATION এ ক্লিক করুন।  পরবর্তী পেজে আধার কার্ড নম্বর দিয়ে OTP যাচাই করে Verify করে চেক করে নিন।

Ration Card Transfer Online Direct Link: Click Now 

রেশন কার্ড ট্রান্সফার ডাইরেক্ট লিংক:- ক্লিক করুন 

রেশন কার্ড অফিসিয়াল পোর্টাল লিংকঃ- ক্লিক করুন 

রেশন কার্ড স্ট্যাটাস চেক ডাইরেক্ট লিংক- ক্লিক করুন 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।