আপনার কি জব কার্ড নেই? এখন নতুন করে জব কার্ডের জন্য আবেদন (Job Card Apply West Bengal) করতে পারবেন। শুধু তাই নয়, আপনার জব কার্ড যদি কোনো কারণে ডিলিট বা বাতিল হয়ে যায়, তাহলে সেই জব কার্ড পুনরায় সক্রিয় (Active) করার জন্যও আবেদন জানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক, নতুন জব কার্ডের আবেদন এবং ডিলিট হওয়া জব কার্ড পুনরায় চালু করার সম্পূর্ণ প্রক্রিয়া।
তাহলে চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, কীভাবে নতুন জব কার্ডের জন্য আবেদন করবেন। নতুন জব কার্ড পেতে কী কী নথি প্রয়োজন, জব কার্ড ডিলিট বা বাতিল হয়ে গেলে সেটি পুনরায় চালু করার জন্য কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, আবেদনপত্র কোথায় পাওয়া যাবে এবং আবেদন কোথায় জমা করতে হবে—সব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
নতুন জব কার্ডের জন্য আবেদন বা ডিলিট হওয়া জব কার্ড পুনরায় চালু করতে প্রয়োজনীয় নথিপত্র
নতুন জব কার্ডের জন্য আবেদন করতে অথবা ডিলিট হয়ে যাওয়া জব কার্ড পুনরায় সক্রিয় (Active) করার জন্য আবেদন করতে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে—
১) আধার কার্ডের ফটোকপি
২) ভোটার কার্ডের ফটোকপি
৩) ব্যাংক পাশবইয়ের প্রথম পাতার ফটোকপি
৪) জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) – যদি থাকে
৫) পাসপোর্ট সাইজের রঙিন ছবি (যদি চাওয়া হয়)
নতুন জব কার্ডের জন্য আবেদন বা বাতিল/ডিলিট জব কার্ড পুনরায় চালু করার পদ্ধতি
নতুন জব কার্ডের জন্য আবেদন করতে কিংবা বাতিল/ডিলিট হয়ে যাওয়া জব কার্ড পুনরায় চালু করতে হলে আগামী ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত জন কল্যাণ শিবিরে যেতে হবে।
প্রথমে জন কল্যাণ শিবির থেকে জব কার্ডের আবেদনপত্র সংগ্রহ করুন। এরপর আবেদনপত্রে আবেদনকারীর নাম, বাবা/স্বামীর নাম এবং আধার নম্বর সঠিকভাবে লিখতে হবে। এছাড়াও আধার সম্মতি পত্র ও পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মে পারিবারের সকল সদস্যের তথ্য পূরণ করার পর আবেদনপত্রের নির্ধারিত স্থানে টিপসই বা স্বাক্ষর করতে হবে। পাশাপাশি নিজের পুরো নাম ও মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।
এরপর প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে জন কল্যাণ শিবিরে জমা দিলেই নতুন জব কার্ডের আবেদন অথবা বাতিল/ডিলিট জব কার্ড পুনরায় সক্রিয় করার আবেদন সম্পন্ন হবে।
আপনার এলাকায় কবে ও কোথায় বসবে জন কল্যাণ শিবির? দেখে নিন
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জন কল্যাণ শিবির (Jan Kalyan Shivir – JKS) আয়োজন করেছে। এই শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবার জন্য আবেদন, সংশোধন এবং তথ্য যাচাইয়ের সুযোগ পাওয়া যাবে।
তাহলে চলুন দেখে নেওয়া যাক, আপনার এলাকায় কবে ও কোথায় জন কল্যাণ শিবির বসবে এবং এই শিবির থেকে কোন কোন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
ধাপ ১:
সবার প্রথমে জন কল্যাণ শিবির (JKS)-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন। নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।
ধাপ ২:
হোম পেজে থাকা “Know Your Schemes” অপশনে ক্লিক করে দেখে নিন জন কল্যাণ শিবিরের মাধ্যমে কোন কোন অনলাইন ও অফলাইন পরিষেবা পাওয়া যাবে।
ধাপ ৩:
আপনার এলাকায় কবে ও কোথায় শিবির বসবে তা জানতে “Locate Your Shivir” অপশনে ক্লিক করুন। এরপর আপনার জেলা এবং ব্লক/পৌরসভার নাম নির্বাচন করুন।
ধাপ ৪:
এবার আপনার ব্লক বা পৌরসভা এলাকায় কোথায় কোথায় জন কল্যাণ শিবির বসবে, তার তারিখ, সময় ও স্থান দেখতে পাবেন। নির্ধারিত দিনে ওই শিবিরে উপস্থিত হয়ে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবার জন্য আবেদন করতে পারবেন।
জন কল্যাণ শিবিরের তারিখ ও স্থান দেখুন
আপনার এলাকার জন কল্যাণ শিবিরের তারিখ ও স্থান জেনে নিন – Click Now

