রাজ্যে শুরু হয়েছে বয়স্ক ভাতা (বৃদ্ধ ভাতা), বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পগুলির মাধ্যমে যোগ্য আবেদনকারীরা মাসিক আর্থিক সহায়তা পাবেন। তাহলে চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, কীভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কী কী প্রয়োজনীয় নথি লাগবে।
বয়স্ক ভাতার আওতায় এতদিন উপভোক্তারা প্রতি মাসে ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা পেতেন। তবে নতুন সরকার গঠনের পর এই ভাতার পরিমাণ দ্বিগুণ করে মাসিক ২,০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না। তবে নতুন আবেদনকারীদের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন, কারা যোগ্য এবং কী কী নথি প্রয়োজন হবে, সেই সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বয়স্ক ভাতা / বৃদ্ধ ভাতা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো,
২) আধার কার্ড,
৩) ভোটার কার্ড,
৪) জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) যদি থাকে,
৫) বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট (গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে নিতে পারবেন)
৬) ইনকাম সার্টিফিকেট – গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে নিতে পারবেন।
৭) ব্যাংকের পাশবই এর প্রথম পাতা
৮) আরও যদি কোনো ডকুমেন্ট থাকে দিতে পারবেন।
বয়স্ক ভাতা / বৃদ্ধ ভাতার জন্য কীভাবে আবেদন করবেন?
বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ৬০ বছর বা তার বেশি হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন করার জন্য নিকটবর্তী জন কল্যাণ শিবির অথবা বিডিও (BDO) অফিস থেকে Old Age Pension Form 2026 সংগ্রহ করতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত (Self Attested) কপি সংযুক্ত করে জন কল্যাণ শিবির বা বিডিও অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর অনুমোদিত (Approved) হলে ভাতার টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করবে।
বিধবা ভাতা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি
২) স্বামীর মৃত্যু সার্টিফিকেটের কপি
৩ আধার কার্ডের ফটোকপি
৪) ভোটার কার্ডের (EPIC) ফটোকপি
৫) জাতি শংসাপত্রের ফটোকপি (যদি প্রযোজ্য হয়)
৬) বাসস্থান প্রমাণপত্রের শংসাপত্র
৭) ইনকাম সার্টিফিকেট
৮) ব্যাংক পাসবুকের প্রথম পাতার ফটোকপি
৯) অন্যান্য নথি (থাকলে উল্লেখ করুন)
বিধবা ভাতার আবেদন পদ্ধতি (Widow Pension Apply Process 2026 West Bengal)
বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পেতে হলে যোগ্য আবেদনকারীকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিকটবর্তী জন কল্যাণ শিবির অথবা বিডিও (BDO) অফিস থেকে Widow Pension Form 2026 সংগ্রহ করতে হবে।
এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত (Self Attested) কপি সংযুক্ত করতে হবে। সব নথি সংযুক্ত করার পর ফর্মটি জন কল্যাণ শিবির বা বিডিও অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর অনুমোদিত (Approved) হলে ভাতার অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে।
প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) পাসপোর্ট সাইজের রঙিন ছবি
২) সরকারি অনুমোদিত কর্তৃপক্ষের দেওয়া প্রতিবন্ধী শংসাপত্রের কপি
৩) আধার কার্ডের কপি
৪) ভোটার কার্ডের কপি (প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে)
৫) ১৮ বছরের কম বয়সীদের জন্য বয়সের প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেটের কপি
৬) বাসস্থানের প্রমাণপত্র
৭) জাতি শংসাপত্রের কপি (যদি প্রযোজ্য হয়)
৮) ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার কপি
৯) অন্যান্য নথি (যদি থাকে)
প্রতিবন্ধী ভাতার আবেদন পদ্ধতি (Disability Pension Apply Process)
প্রতিবন্ধী ভাতা প্রকল্পের সুবিধা পেতে হলে যোগ্য আবেদনকারীকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিকটবর্তী বিডিও (BDO) অফিস, এসডিও (SDO) অফিস অথবা জন কল্যাণ শিবির থেকে Disability Pension Form 2026 সংগ্রহ করতে হবে।
এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত (Self Attested) কপি সংযুক্ত করতে হবে। সমস্ত নথি সংযুক্ত করার পর আবেদনপত্রটি সংশ্লিষ্ট অফিস বা শিবিরে জমা দিতে হবে।
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর অনুমোদিত (Approved) হলে ভাতার অর্থ প্রতি মাসে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতির মাধ্যমে সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে।

