পশ্চিমবঙ্গের কৃষকেরা পাবে বছরে ৯ হাজার টাকা, কিভাবে আবেদন করবেন অনলাইনে দেখুন! PM Kisan Online Apply West Bengal 2026

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর! এখন থেকে শুধু বছরে ৬,০০০ টাকা নয়, যোগ্য কৃষকেরা অতিরিক্ত ৩,০০০ টাকাও পাবেন।  অর্থাৎ, বছরে মোট ৯,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলতে পারে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কীভাবে এই সুবিধা পাবেন? কীভাবে আবেদন করবেন? কারা এই প্রকল্পের জন্য যোগ্য? কোন প্রকল্পের মাধ্যমে বছরে ৯,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

রাজ্য সরকার ইতিমধ্যেই বাজেটে ঘোষণা করেছে, কৃষকদের পরিবারপিছু বছরে অতিরিক্ত ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।  অন্যদিকে, কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পের আওতায় যোগ্য কৃষকেরা বছরে ৬,০০০ টাকা পান, যা তিনটি কিস্তিতে ২,০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।

ফলে, যেসব কৃষক PM-Kisan প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা ভবিষ্যতে এই প্রকল্পে যোগ্য হয়ে আবেদন করবেন, তারা রাজ্য সরকারের অতিরিক্ত ৩,০০০ টাকাসহ বছরে মোট ৯,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।  কীভাবে আবেদন করবেন, কারা এই সুবিধার জন্য যোগ্য এবং কী কী নথি লাগবে—সব বিস্তারিত এই প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কারা আবেদন করতে পারবেন না? PM Kisan Eligibility Criteria 2026

1. বর্তমান বা প্রাক্তন সাংবিধানিক পদাধিকারী অর্থাৎ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, বিচারপতি ইত্যাদি।

2. বর্তমান বা প্রাক্তন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিধান পরিষদের সদস্য, মেয়র ও জেলা পরিষদের সভাধিপতি। অর্থাৎ যারা আগে বা বর্তমানে এসব গুরুত্বপূর্ণ নির্বাচিত পদে আছেন বা ছিলেন।

3. কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারী। অর্থাৎ সরকারি দপ্তর, মন্ত্রণালয়, সরকারি সংস্থা (PSU), স্বশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় সংস্থার নিয়মিত কর্মচারীরা।  তবে গ্রুপ-ডি/চতুর্থ শ্রেণির কর্মচারী বা Multi Tasking Staff (MTS) এই নিয়মের বাইরে।

4. অবসরপ্রাপ্ত পেনশনভোগী।  যাদের মাসিক পেনশন ১০,০০০ টাকা বা তার বেশি। তবে গ্রুপ-ডি/MTS কর্মচারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

5.যারা গত অর্থবর্ষ/অ্যাসেসমেন্ট ইয়ার-এ Income Tax (আয়কর) দিয়েছেন, তারা এই শ্রেণির মধ্যে পড়বেন।

6. পেশাজীবী (Professionals)। যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA), স্থপতি (Architect) ইত্যাদি, যারা পেশাগত সংস্থায় নিবন্ধিত এবং পেশা হিসেবে কাজ করেন।

কিভাবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পে আবেদন করবেন? – PM Kisan Online Apply West Bengal 2026

১) প্রথমে প্রধানমন্ত্রী কিষান (PM-Kisan) প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা “New Farmer Registration” অপশনে ক্লিক করুন।

৩) এবার আবেদনকারী কৃষকের আধার নম্বর, একটি সক্রিয় মোবাইল নম্বর, রাজ্যের নাম এবং ক্যাপচা কোড লিখে “Get OTP”-তে ক্লিক করুন। প্রথমে মোবাইল OTP এবং তারপর আধার OTP যাচাই (Verify) করুন।

৪) OTP সফলভাবে যাচাই হয়ে গেলে আপনার জমি ১ ফেব্রুয়ারি ২০১৯-এর আগে নাকি পরে ক্রয় করা হয়েছে, সেই তথ্য নির্বাচন করুন। এরপর আবেদনপত্র (Application Form) খুলে যাবে।

৫) এখন আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।  আসবে হয়ে গেলে একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন, যা পরবর্তীতে Know Your Status এ থাকা Beneficiary Status দেখার জন্য দরকার পরবে।

৬) আবেদন জমা দেওয়ার পর PM-Kisan পোর্টালের হোম পেজে থাকা “Status of Self Registered Farmer/CSC Farmers” অপশনে গিয়ে আবেদনকারী কৃষকের আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে আবেদনপত্রের স্ট্যাটাস দেখুন।  প্রয়োজনে আবেদনপত্রটি প্রিন্ট করে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি, জমির খতিয়ানসহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি দপ্তরে জমা দিন (যদি স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তা চাওয়া হয়)।

৭) পরবর্তীতেও একই “Status of Self Registered Farmer/CSC Farmers” অপশন থেকে আধার নম্বর দিয়ে আবেদন অনুমোদিত (Approved) হয়েছে কিনা তা জানতে পারবেন।  আরও বিস্তারিত তথ্যের জন্য নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করুন।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।