Annapurna Yojana Online Apply 2026: অন্নপূর্ণা অনলাইনে আবেদন, স্ট্যাটাস চেক ও প্রয়োজনীয় ডকুমেন্টস

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ১ জুলাই থেকে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।  আপনি যদি এখনও অন্নপূর্ণা যোজনায় আবেদন না করে থাকেন, তাহলে কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে আবেদন (Annapurna Yojana Online Apply) করবেন, তার সম্পূর্ণ ধাপে ধাপে পদ্ধতি আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অন্নপূর্ণা প্রকল্পে অনলাইন আবেদন করার পাশাপাশি খুব সহজেই অনলাইনে আবেদনের স্ট্যাটাসও চেক করতে পারবেন।  আবেদন করার কয়েক দিন পর স্ট্যাটাস দেখে জানতে পারবেন আপনার আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে—Verification, Pending, Approved নাকি Rejected।  অর্থাৎ, আবেদনের সম্পূর্ণ বর্তমান অবস্থা এখন বাড়িতে বসেই অনলাইনে সহজে জানা সম্ভব।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদন করবেন এবং আবেদনের স্ট্যাটাস চেক করবেন।

১ জুলাই থেকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রায় ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জন যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানোর কাজ শুরু করেছে।  এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুলাই ও আগস্ট মাস পর্যন্ত অন্নপূর্ণা প্রকল্পে অনলাইন বা অফলাইন—উভয় পদ্ধতিতেই আবেদন করা যাবে।

অন্নপূর্ণা প্রকল্পে অনলাইন আবেদন পদ্ধতি Step By Step – Annapurna Yojana Online Apply Process Step By Step 2026

১) সর্বপ্রথম অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  চাইলে নিচের দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে যেতে পারবেন।

২) এরপর পোর্টালের Citizen / Family Login সেকশনের নিচে থাকা Access Citizen Portal অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আপনার জেলা (District), মোবাইল নম্বর এবং ক্যাপচা (Captcha) পূরণ করুন।  এরপর OTP ভেরিফিকেশন সম্পন্ন করে লগইন করুন।  লগইন করার পর আবেদন ফর্মটি আপনার সামনে খুলে যাবে।

৪) এবার পরিবারের কর্তা ও অন্যান্য সদস্যদের প্রয়োজনীয় তথ্য, যেমন নাম, ঠিকানা এবং প্যান নম্বর (যদি প্রযোজ্য হয়) পূরণ করুন।  এরপর নির্ধারিত সাইজের (সর্বোচ্চ ২০০ KB) মধ্যে আধার কার্ড ও ভোটার কার্ড আপলোড করুন।

৫) সমস্ত তথ্য পূরণ হয়ে গেলে Preview & Submit অপশনে ক্লিক করে আবেদনপত্রটি ভালোভাবে যাচাই করুন।  সব তথ্য সঠিক থাকলে Final Submit করুন।  সফলভাবে আবেদন সম্পন্ন হলে একটি Temporary ID Number পাবেন।  এরপর উপরের Copy/View অপশনে ক্লিক করে Application Receipt Copy ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করুন।

৬) অনলাইনে আবেদন সম্পন্ন করার পর সাধারণত আলাদা করে কোনো অফিসে গিয়ে নথি জমা দিতে হয় না।  তবে প্রয়োজনে যাচাইয়ের সময় সংশ্লিষ্ট আধিকারিকরা মূল নথি দেখতে চাইতে পারেন।

Annapurna Yojana Documents Required 2026 – অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে কী কী নথি লাগবে?

অন্নপূর্ণা যোজনায় অনলাইন আবেদন করার সময় নিম্নলিখিত নথি ও তথ্যগুলি প্রয়োজন হবে—

১) আধার কার্ড (৫ বছর বা তার বেশি বয়সী সকল সদস্যের জন্য বাধ্যতামূলক)
২) ভোটার আইডি কার্ড (১৮ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে)
৩) পরিবারের কর্তার ডিজিটাল রেশন কার্ড নম্বর
৪) প্যান কার্ড (পরিবারের যাঁদের রয়েছে)
৫) আবেদনপত্রে উল্লেখ করার জন্য পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য।

Annapurna Yojana Status Check Process Step By Step – অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস অনলাইনে চেক করার পদ্ধতি

১) অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস চেক করতে প্রথমে অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  চাইলে নিচের দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।

২) হোম পেজে থাকা Citizen / Family Login সেকশনের নিচে Access Citizen Portal অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আপনার জেলা (District), রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ক্যাপচা (Captcha) পূরণ করুন।  এরপর OTP ভেরিফিকেশন সম্পন্ন করে লগইন করুন।

৪) লগইন করার পর আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন।  সেখানে Submitted, Under Enquiry, Pending for Approval, Application Approved অথবা Rejected—যে অবস্থায় আবেদন রয়েছে, তা প্রদর্শিত হবে।

৫) আবেদন Application Approved হলে, সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী ধাপে DBT (Direct Benefit Transfer) মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ জমা করা হবে।

অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন পদ্ধতি – ক্লিক করুন 

Annapurna Yojana Online Apply Link:- Apply Now 

অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক লিংক:- চেক করুন 

Annapurna Status Check Link: Check Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।