নিট কাণ্ডে অবশেষে মুখ খুললেন মোদি, তবুও পিছু হটছে না আন্দোলন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নিট (NEET UG 2026) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রথমবার প্রকাশ্যে কড়া অবস্থান নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  মঙ্গলবার এনডিএ (NDA) সংসদীয় দলের বৈঠকে তিনি এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।  পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে সমন্বয় করে আরও শক্তিশালী ও নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বৈঠকের পর সাংবাদিকদের জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পরই সরকার দ্রুত পদক্ষেপ করেছে।  তাঁর দাবি, মামলায় জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।  প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, দোষীদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।  একই সঙ্গে তিনি বিরোধী দলগুলিকেও এই ইস্যুতে রাজনৈতিক সংঘাতের পরিবর্তে পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তোলার লক্ষ্যে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

তবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আন্দোলনকারীদের অবস্থানে কোনও পরিবর্তন দেখা যায়নি।  দিল্লির যন্তর মন্তরে এদিনও বিপুল সংখ্যক ছাত্র-যুব এবং ককরোচ জনতা পার্টি (CJP)-র সমর্থকেরা বিক্ষোভে অংশ নেন।  তাঁদের দাবি, শুধু গ্রেপ্তার বা আশ্বাসে সমস্যার সমাধান হবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।