ডিজিটাল জনগণনায় বাজিমাত বাংলা! স্ব-শুমারিতে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে শীর্ষে পশ্চিমবঙ্গ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দেশের প্রথম ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার শুরুতেই বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ।  জনগণনার প্রথম ধাপের স্ব-শুমারি বা Self Enumeration এ দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ।  রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১৫ অগস্ট পর্যন্ত রাজ্যের ৫৩ লক্ষ ১৩ হাজার ৫৮৯টি পরিবার অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এর মধ্যে ইতিমধ্যেই ৪৯ লক্ষ ৮৬ হাজারেরও বেশি পরিবারের স্ব-শুমারির কাজ সম্পূর্ণ হয়েছে।  আরও ৩ লক্ষ ২৭ হাজার ৫৭২টি পরিবারের তথ্য নথিভুক্তির প্রক্রিয়া চলছে।  রাজ্য প্রশাসনের দাবি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে গণমাধ্যমে ধারাবাহিক প্রচারের ফলেই এত বিপুল সংখ্যক পরিবার এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে।

এবারের জনগণনায় প্রথমবারের মতো নাগরিকদের নিজেদের পরিবারের তথ্য অনলাইনে নিজেরাই নথিভুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে।  এই ব্যবস্থাকেই বলা হচ্ছে Self Enumeration বা স্ব-শুমারি।  নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকেরা অনলাইনে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য জমা দিতে পেরেছেন।

পশ্চিমবঙ্গে গত ১ অগস্ট আনুষ্ঠানিকভাবে স্ব-শুমারি কাজ শুরু হয়।  এরপর রাজ্যের ২৩টি জেলাতেই এই কাজ শুরু হয়।  প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, স্ব-শুমারিতে অংশগ্রহণের ক্ষেত্রে মালদহ এবং উত্তর ২৪ পরগনা জেলার অগ্রগতি উল্লেখযোগ্য।

স্ব-শুমারির পর এবার শুরু হয়েছে জনগণনার পরবর্তী ধাপ।  ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন।  নাগরিকেরা অনলাইনে যে তথ্য জমা দিয়েছেন, সেই তথ্যও এই পর্যায়ে যাচাই করা হবে।

এছাড়াও প্রথম ধাপে নাগরিকদের স্ব-শুমারির সুযোগ দেওয়ার পর এখন বাড়ি বাড়ি গিয়ে মূল তথ্য সংগ্রহের কাজ চলছে।  জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার কথা রয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।